News Flash

  • Home
  • Uncategorized
  • সলোমন দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ে উলটে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত কমপক্ষে ২৮
Image

সলোমন দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ে উলটে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত কমপক্ষে ২৮

হোনিয়ারা, ৪ এপ্রিল (হি.স.) :  ওশেনিয়া অঞ্চলে নিউ পাপুয়া গিনির পাশে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপটে উলটে গেল একটি যাত্রীবোঝাই নৌকা। এর ফলে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে । ওই নৌকায় থাকা আরও অনেক মানুষ এখনও নিখোঁজ  বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বিশ্বের ১৯৫টি করোনা আক্রান্ত দেশের তালিকায় নাম রয়েছে সলোমন দ্বীপপুঞ্জেরও। সেখানে করোনার সংক্রমণ রুখতে বিভিন্ন গ্রাম খালি করা হচ্ছে প্রশাসনের তরফে। স্থানীয় সময় শনিবার সকালে পশ্চিম আরেয়ার দ্বীপের রাজধানী হনিয়ারা থেকে একটি নৌকা যাত্রীদের নিয়ে নিরাপদ জায়গা যাচ্ছিল। কিন্তু, কিছুটা পথ অতিক্রম করার পরেই হারল্ড নামে একটি ঘূর্ণিঝড়ের পাল্লায় পড়ে। এরপরই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সলোমন দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় হারল্ড। এই বিষয়টি জানিয়ে ওই নৌকার চালককে যাত্রীদের নিয়ে যাতায়াত করতে বারণ করা হয়েছিল। কিন্ত, তিনি তা মানতে চাননি। একপ্রকার জোর করেই যাত্রীবোঝাই নৌকাটি নিয়ে যাত্রা শুরু করছিলেন। কিন্তু, কিছুটা যাওয়ার পরেই সমুদ্রের উত্তাল ঢেউ ও প্রচণ্ড হাওয়ার ফলে নৌকাটি উলটে যায়। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top