News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক করলেন উদ্ধব
Image

করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক করলেন উদ্ধব

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি. স.) :   মারণ রোগ করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। করোনা জাতি, ধর্ম, বর্ণ দেখে না। ফলে এর থেকে সাধারণ মানুষদের সতর্ক থাকাটা জরুরি। দিল্লির নিজামুদ্দিনের তাবলীগী মরকজ থেকে আসা লোকেদের ইতিমধ্যে কোয়ারেন্টাইন করা হয়েছে। বাকি কয়েক জনকে খুঁজে বের করার কাজ চলছে বলে এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন তিনি।

শনিবার উদ্ধব ঠাকরে জানিয়েছেন, গোটা মহারাষ্ট্রকে করোনা থেকে সুরক্ষিত রাখার কর্তব্য তার নিজের। আর আত্মবিশ্বাসের সঙ্গে সেই কর্তব্য পালন করে চলেছেন তিনি। সকল ধর্মের মানুষের কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান লকডাউন পরিস্থিতিতে কোনও ধর্মীয় জমায়েত ও কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। রাজ্যে থাকা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বলতে গিয়ে উদ্ধব জানান, রাজ্যের মধ্যে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক রয়েছে। তাদের প্রত্যেকের জন্য দুই বেলা খাবার, প্রাতঃরাশ এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের সন্তানদের দেখভালের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যে এমন করা হয়নি বলেই দিল্লির মতো পরিস্থিতি দেখা দিয়েছে। 

মুখ্যমন্ত্রী আরো বলেন, করোনা মোকাবিলায় পৃথক হাসপাতাল খোলা হয়েছে।
 সর্দি, কাশি হলেও চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া উচিত। সারাদিন সবজি মান্ডি খোলা থাকবে। যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top