News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : মুম্বইয়ের ধারাভি বস্তিতে দ্বিতীয় আক্রান্তের হদিশ
Image

করোনা : মুম্বইয়ের ধারাভি বস্তিতে দ্বিতীয় আক্রান্তের হদিশ

মুম্বই, ২ এপ্রিল (হি.স.): মুম্বইয়ের ধারাভি বস্তিতে করোনাভাইরাসে আক্রান্ত হলেন আরও এক জন। বৃহস্পতিবার করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া বছর বাহান্নর ওই ব্যক্তিকে সম্প্রতি ধারাভি বস্তিতে সাফাইয়ের কাজে নিয়োগ করা হয়েছিল বলে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ।

বুধবারই বস্তিতে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। তার পর ফের এক ব্যক্তি সংক্রামিত হওয়ায় প্রশাসনের উদ্বেগ বেড়ে গিয়েছে কয়েক গুণ। আগেই মৃত ওই ব্যক্তির বাড়ি সিল করে তাঁর পরিবার ও সংস্পর্শে আসা সন্দেহভাজনদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে। এ বার নতুন আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রেও একই পন্থা নিয়েছে প্রশাসন। ওই ব্যক্তির পরিবার ও সংস্পর্শে আসা সবাইকেই প্রাথমিক ভাবে স্ক্রিনিংয়ের পর কোয়রান্টিনে পাঠানো হয়েছে। তবে একটাই আশার কথা ওই ব্যক্তি ধারাভির পাকাপাকি বাসিন্দা নন।

উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভিতে বসবাস করেন প্রায় ১০ লক্ষ মানুষ। সেখানে এক বার ব্যাপক হারে সংক্রমণ ছড়ালে তার পরিনাম যে কী ভয়ঙ্কর হতে পারে, সেটা ভেবেই আঁৎকে উঠছে প্রশাসন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top