News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : কেন্দ্রের কাছে ২০টি ভেন্টিলেটর চেয়েছে রাজ্য
Image

করোনা ভাইরাস : কেন্দ্রের কাছে ২০টি ভেন্টিলেটর চেয়েছে রাজ্য

আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : ভারত সরকারের কাছে আরও ২০টি ভেন্টিলেটর চেয়েছে ত্রিপুরা সরকার৷ করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার প্রস্তুতি হিসেবে ওই উদ্যোগ নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিভিন্ন হাসপাতালে ১৭টি ভেন্টিলেটর রয়েছে৷ অবশ্য, ত্রিপুরায় এখনও করোনা ভাইরাসে আক্রান্ত একজনকেও পাওয়া যায়নি৷ তবে ৫,২৬৭ জনকে নজরদারিতে রাখা হয়েছে৷


তিনি বলেন, ত্রিপুরায় করোনা ভাইরাস প্রতিরোধে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এখন পর্যন্ত নজরদারিতে রাখা হয়েছিল ৫,৩৬১ জনকে৷ তাঁদের মধ্যে ১৪ দিনের পর্যবেক্ষণের মেয়াদ পূর্ণ করেছেন ৪৯ জন৷ তাঁরা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন৷ তিনি বলেন, এখন পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫,২৬৭ জন৷ তাছাড়া সন্দেহজনক ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে, জানান তিনি৷


স্বাস্থ্যসচিব বলেন, গতকালের পর আজ ফের কলকাতা থেকে সুরক্ষা সামগ্রী এসেছে৷ কাগর্ো বিমানে করে ওই সামগ্রীগুলি আনা হয়েছে৷ তিনি বলেন, ৭,৪৩১টি এন ৯৫ মাস্ক, ৩৩,০৫৬টি ট্রিপল লেয়ার মাস্ক এবং ৫৪৯টি পিপিই কিট আজ এসেছে৷ তাঁর দাবি, চাহিদার ২০ শতাংশ সামগ্রী আমরা হাতে পেয়েছি৷
এদিন তিনি জানান, ভারত সরকারের কাছে ২০টি ভেন্টিলেটর চেয়েছে ত্রিপুরা সরকার৷

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৭টি ভেন্টিলেটর রয়েছে৷ তাঁর দাবি, করোনা ভাইরাসের সংক্রমণে চিকিৎসার জন্য আগাম প্রস্তুতি হিসেবেই আরও ভেন্টিলেটর চেয়েছে রাজ্য সরকার৷ এদিকে, স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপ দেববর্মা জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের জন্য আইজিএম হাসপাতালে ৩০ বেডের একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড শুরু করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top