News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যঙ্কে শুধুমাত্র জরুরি পরিষেবা : আইবিএ
Image

ব্যঙ্কে শুধুমাত্র জরুরি পরিষেবা : আইবিএ

নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) : এবার ব্যঙ্কেও শুধুমাত্র জরুরি পরিষেবা |  নোভেল করোনা নিয়ে আতঙ্কের মধ্যেও ব্যাঙ্কিংয়ের মত জরুরি পরিষেবা চালু রয়েছে দেশে। তবে এই পরিস্থিতিতে সেখানে শুধুমাত্র রবিবার জরুরি পরিষেবাই চালু রাখার সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)।  

এ দিন আইবিএ-র তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, সোমবার থেকে দেশের সমস্ত ব্যাঙ্কে টাকা জমা দেওয়া ও তোলা, চেক জমা দেওয়া, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং সরকারি লেনদেন—এই চারটি পরিষেবা চালু থাকবে।

পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে এই পরিষেবায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন আইবিএ প্রধান সুনীল মেহতা। তাই খুব প্রয়োজন না পড়লে গ্রাহকদের ব্যাঙ্কে না যাওয়াই  উচিত বলে পরামর্শ আইবিএ আধিকারিকদের।  

তবে ব্যাঙ্কে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকলেও, অনলাইনে বাকি সমস্ত পরিষেবাই মিলবে বলে জানানো হয়েছে। ডিজিটাল পরিষেবা সচল রাখতে ২৪ ঘণ্টাই ব্যাঙ্কের কাজকর্ম জারি থাকবে।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) তরফে জানানো হয়েছে, করোনার প্রকোপে ব্যবসা-বাণিজ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক ৭.২৫ শতাংশ হারে এই ঋণ মিলবে। বাকি ব্যাঙ্কগুলিকেও এই ধরনের পদক্ষেপ করতে আর্জি জানিয়েছে আইবিএ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top