News Flash

  • Home
  • Uncategorized
  • এগার দফা দাবীতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এসডিএমকে স্মারক লিপি কৈলাসহর জেলা কংগ্রেসের
Image

এগার দফা দাবীতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এসডিএমকে স্মারক লিপি কৈলাসহর জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ মার্চ৷৷ উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহম্মদ বদরুজ্জামান এর নেতৃত্বে এক প্রতিনিধিদল ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করল মহকুমা শাসক এর মাধ্যমে৷ এই স্মারকলিপি প্রদানে উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য বৃন্দ, উনকোটি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রুনু মিঞা, কংগ্রেস নেতা আশীস সেনগুপ্ত সহ অন্যান্যরা৷ মূলত জেলা কংগ্রেসের মূল বক্তব্য হলো সুদীর্ঘকাল ব্যাপী রাজ্য সরকারের চূড়ান্ত অবহেলার ফলে কৈলাসহর মহকুমা রাজ্যের অন্যান্য মহকুমাতুলনায় অনেকটাই পিছিয়ে গেছে৷


স্তব্ধ হয়ে পড়েছে জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ৷ যার ফলে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাধারণ জনগণ৷ তাই জনসাধারণের প্রাপ্য আদায়ের লক্ষ্যে গ্রহণযোগ্য অভাব-অভিযোগ গুলি দূর করে দ্রুততার সাথে এই ১১ দফা দাবি পূরণ করার দাবি জানিয়ে কৈলাসহর জেলা কংগ্রেসকমিটি আজ মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে৷ এই ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৮ সালের জুন মাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ অর্থ এখনো প্রদান করা হয়নি৷ সে ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ বিগত বাম সরকারের বিমাতৃসুলভআচরণে পঙ্গু হয়ে যাওয়া কৈলাসহর মহকুমা হাসপাতালকে পুনরায় পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করে একটি মহকুমা হাসপাতালে পরিণত করতে হবে৷

বন্যা নিয়ন্ত্রণের জন্য কৈলাসহর মহকুমার যে সকল কাজ অসমাপ্ত রয়ে গেছে তা অতি দ্রুত সম্পন্ন করতে হবে৷ প্রত্নতাত্বিক নিদর্শন উনকোটি পর্যটন কেন্দ্রে ১০০ শয্যা বিশিষ্ট পর্যটন নিবাস নির্মান করা , শহরের জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, সংখ্যালগু অধ্যুষিত অঞ্চলে সরকারি স্তরে ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন করা ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য লাটীয়াপুরাতে একটি ওয়ারাট ট্টিটমেন্ট প্লান্ট তৈরি করা৷ শহরের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের একটি অগ্ণিনির্বাপক দপ্তরের শাখা চালু করা৷ স্মারকলিপি প্রদান শেষে উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top