News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : রাজ্যে সচেতনতায় লিফলেট বিলি শুরু করল বিজেপি
Image

করোনা ভাইরাস : রাজ্যে সচেতনতায় লিফলেট বিলি শুরু করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি লিফলেট বিলি শুরু করল বিজেপি৷ আজ আগরতলায় বনমালিপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা ওই কর্মসূচির সূচনা করেন৷ তাঁর সাথে ছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্যী, বিজেপি সদর জেলা সভাপতি ড় অলক ভট্টাচার্যী, সদর জেলা সম্পাদক অসীম ভট্টাচার্যী প্রমুখ৷


গতকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৈলাসহরে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসের সচেতনতায় লিফলেট বিলি করেছিলেন৷ আজ থেকে দলীয়ভাবে মানুষকে সুরক্ষিত রাখতে ওই মরণব্যধি সম্পর্কে সচেতনতা কর্মসূচি হাতে নিল বিজেপি৷ এই কর্মসূচি শুধু আগরতলায় সীমাবদ্ধ থাকছে না৷ ৬০টি বিধানসভা কেন্দ্রে জনপ্রতিনিধিরা মানুষের কাছে গিয়ে লিফলেট বিলি করার সাথে ওই ভাইরাস সম্পর্কে মানুষকে অবগত করাতে হবে৷


ইতিমধ্যে বিজেপি সমস্ত বিধায়ক এবং শাখা সংগঠনগুলিকে করোনা ভাইরাসের সতর্কতামূলক প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ প্রায় ৬০ হাজার লিফলেট এসে পৌছেছে৷ আরো ৩ লক্ষ লিফলেট তৈরি হয়ে আসলে তা সারা ত্রিপুরায় বিলি করা হবে৷ ওই লিফলেটে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং কিভাবে তা প্রতিহত করা যায়, সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top