News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : আতঙ্ক প্রশমনে বাড়ি বাড়ি লিফলেট বিলি করলেন মুখ্যমন্ত্রী
Image

করোনা : আতঙ্ক প্রশমনে বাড়ি বাড়ি লিফলেট বিলি করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক প্রশমনে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোমবার কৈলাসহরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা-সহ অন্যান্য জায়গায় তিনি বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন৷ শুধু তা-ই নয়, করোনা ভাইরাস সম্বন্ধে সচেতনতা মূলক লিফলেটও বিলি করেছেন তিনি৷


লিফলেট বিলি করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশের সঙ্গে রাজ্যেও করোনা ভাইরাস সম্পর্কিত বিষয়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ ৫ জনের বেশি জমায়েত না হতে পারে, তাই গোটা রাজ্যে জারি করা হবে ১৪৪ ধারা৷ এছাড়া ৩১ মার্চ পর্যন্ত সুকল কলেজ ইত্যাদি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি বিএসএফকেও এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে৷ তিনি বলেন, যদিও উত্তর-পূর্বাঞ্চলে এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর নেই৷ কিন্তু ৮০ শতাংশ বাংলাদেশ সীমান্তে ঘেরা থাকায় রাজ্যে বাড়তি সর্তকতা অবলম্বন করা হচ্ছে৷


একই সাথে এদিন মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নিতে পর্যালোচনা বৈঠকও করেছেন৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা৷ ওই বৈঠকেও করোনা ভাইরাস প্রতিরোধে সবর্োচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷


এদিকে, কৈলাসহরবাসীর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মুখ্য মন্ত্রী বলেন, রাজ্যের ১৯টি পুর এলাকার উন্নয়নে এডিবি ২০০ কোটি টাকা মঞ্জুর করেছে৷ পয়ঃপ্রণালী, রাস্তাঘাট-সহ অন্যান্য কাজ এই অর্থের সাহায্যে করা হবে বলেও জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ডিপিআর, টেন্ডার করার জন্য ২০ কোটি টাকা রাজ্য সরকারের হাতে চলে এসেছে৷


এদিন আয়োজিত পর্যালোচনা বৈঠকে আয়ুষ্মান ভারত, এমজিএনরেগা, অটল জলধারা মিশনের কাজে গতি আনতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোমবার মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে৷ বিশেষ করে বাড়ি বাড়ি তাঁর করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক প্রচার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top