News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের তিনটি সেন্টার করবে রাজ্য সরকার
Image

পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের তিনটি সেন্টার করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ উত্তরপত্র মূল্যায়নের জন্য তিনটি সেন্টার স্থাপন করবে রাজ্য সরকার৷ অগরতলা কুমারঘাট ও উদয়পুরে সেন্টারে উত্তরপত্র মূল্যায়ন হবে৷ শুধু তাই নয়, গ্রীষ্মকালীন ছুটির বদলে মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষা সমাপ্ত হতেই উত্তরপত্র মূল্যায়নে হাত দেওয়া হবে৷ তাতে, গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে পারবেন উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারাও৷


শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিশেষ পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার আগরতলা, কুমারঘাট এবং উদয়পুরে তিনটি সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে৷ সেখানে স্থানীয় শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন৷ পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটির সময় বদল হচ্ছে৷ সূত্রের দাবি, গ্রীষ্মকালীন ছুটি ১৭ মে থেকে ২ জুন পর্যন্ত করতে চাইছে শিক্ষা দপ্তর৷


প্রসঙ্গত, চার সহশ্রাধিক শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত হবেন৷ শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে৷ বিভিন্ন সময়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের কাছ থেকে উত্তরপত্র মূল্যায়নের জন্য আরো কিছু সেন্টার স্থাপনের দাবি উঠেছিলো৷ তাই আরো তিনটি সেন্টার স্থাপন করতে চাইছে শিক্ষা দপ্তর৷ সূত্রের দাবি, ৬ থেকে ৯টি বিদ্যালয়কে বাছাই করে ওই সেন্টার স্থাপন করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top