News Flash

  • Home
  • Uncategorized
  • ষড়যন্ত্র চলছে, সাফাইয়ে দাবি পুর কমিশনারের

ষড়যন্ত্র চলছে, সাফাইয়ে দাবি পুর কমিশনারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ বিজেপি বিধায়কদের সাথে অশালীন আচরণ করেননি৷ বরং, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আজ দাবি করেছেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব৷ তাঁর কথায়, গতকাল বিধায়কদের করজোড়ে অনুরোধ করেছিলাম শান্তিপূর্ণ পরিস্থিতিতে ডেপুটেশন দেওয়ার জন্য৷ কিন্তু, তাঁরা উত্তেজিত হয়ে যান৷ তাই সভা ছেড়ে বেরিয়ে গেছি৷ তিনি বলেন, সততার সাথে কাজ করার জন্য আগেও দুটি মামলা হয়েছিল৷ তাই, মামলা-মোকাদ্দমাকে ভয় পাই না৷ শুধু নিষ্ঠার সাথে কাজ করতে চাই৷


বুধবার আগরতলা পুর নিগমে বিভিন্ন সমস্যা নিয়ে বিজেপি-র ডেপুটেশন কার্যক্রমে উত্তেজনা দেখা দিয়েছিল৷ উচ্ছেদকে ঘিরে জনৈক ব্যবসায়ী চন্দন নাহার বক্তব্যে পুর কমিশনার উত্তেজিত হয়ে উঠেছিলেন৷ তাঁকে হল থেকে বেরিয়ে যেতে এবং পুলিশে মামলা করার হুমকি দিয়েছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব৷ এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ অভিযোগ, বিজেপি বিধায়ক আশিস কুমার সাহা এবং বিধায়ক রামপ্রসাদ পাল পুর কমিশনারের আচরণে প্রতিবাদ জানালে তাঁদের সাথে অশালীন আচরণ করেন শৈলেশ কুমার যাদব৷ এমন-কি পুলিশে মামলা করার হুমকিও দেন তিনি৷


এ-বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সাফাই দিতে গিয়ে পুর কমিশনার বলেন, আদালতের রায়ে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে৷ কারণ, ওই ব্যবসায়ীরা আদালতে পুর নিগমের নোটিশের বিরুদ্ধে মামলা করে পরাজিত হয়েছেন৷ আদালত পুর নিগমের পক্ষেই রায় দিয়েছে৷ কিন্তু, তাঁরা তা মানতেই রাজি নন৷ পুর কমিশনার বলেন, মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে কাজ করেছি৷ অথচ, আজ তাঁর বিরুদ্ধেই আঙুল উঠছে৷


তিনি বলেন, গতকাল শান্তিপূর্ণ পরিবেশে ডেপুটেশন প্রদান করার জন্য করজুড়ে অনুরোধ জানিয়েছি৷ কিন্তু, তাঁর অনুরোধ কেউ রাখেননি৷ তাঁর দাবি, বিজেপি বিধায়কদের সাথে অশালীন আচরণ করেননি৷ তবে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি মনে করেন৷ কারণ, কোনও একজনের ব্যক্তিগত স্বার্থেই ঘটনা এমন মোড় নিয়েছে৷ তিনি বলেন, সততার সাথে কাজ করতে এমন পরিস্থিতির শিকার হলে কাজ করার মানসিকতা নষ্ট হয়ে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top