News Flash

  • Home
  • Uncategorized
  • চিনিবাগানে পানীয় জলের দাবীতে পথ অবরোধ মহিলাদের
Image

চিনিবাগানে পানীয় জলের দাবীতে পথ অবরোধ মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা৷ ঘটনা কৈলাসহরের চিনিবাগান এলাকায়৷ কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের ডলুছড়া গ্রামের গ্রামবাসীরা সোমবার সকাল নয়টা থেকে চিনিবাগান এলাকায় কৈলাসহর- ধর্মনগরের রাস্তাটি অবরোধ করে পানীয় জলের দাবিতে৷


গ্রামবাসীদের অভিযোগ, বিগত একমাস ধরে প্রশাসনের তরফে পানীয় জল গ্রামে সরবরাহ করা হচ্ছে না৷ এলাকার মধ্যে পুকুর এবং কুঁয়ো শুকিয়ে গেছে৷ গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েতকে লিখিতভাবে জানানোর পরও কোন লাভ হয়নি৷ তাই গ্রামবাসীরা একপ্রকার বাধ্য হয়েই আজ রাস্তা অবরোধ করে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা বিশাল পুলিশ, টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওসি পার্থ মুন্ডা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের খবর দিয়ে ঘটনাস্থলে এনে প্রায় দু’ঘণ্টা পর গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল দেবার পর গ্রামবাসীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়৷


গ্রামবাসী ডলুছড়া এলাকায় উনসত্তরটি পরিবারের বসবাস রয়েছে৷ এই ৬৯টি পরিবারের মধ্যে দেববর্মা, খাসিয়া, সংখ্যালঘু এবং হিন্দু বাঙালি সব ধর্মেরই মানুষ রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top