News Flash

  • Home
  • Uncategorized
  • পরিকাঠামো উন্নয়নে ১০৮৩০.৪ কোটির প্রকল্প কেন্দ্রে জমা দিয়েছে রাজ্য সরকার
Image

পরিকাঠামো উন্নয়নে ১০৮৩০.৪ কোটির প্রকল্প কেন্দ্রে জমা দিয়েছে রাজ্য সরকার

নয়াদিল্লি, ২ মার্চ (হি. স.) : ত্রিপুরার সার্বিক উন্নয়নে ১১টি প্রকল্প জমা দিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাতে খরচ ধরা হয়েছে ১০৮৩০.৪ কোটি টাকা৷ দেশের বাইরে থেকে বিভিন্ন সংস্থা ত্রিপুরা সরকারকে ওই প্রকল্পগুলিতে আর্থিক সহায়তা দেবে৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক(এডিবি), ওয়ার্ল ব্যাঙ্ক, জাইকা এবং এআইআইবি প্রস্তাবিত প্রকল্পগুলি রূপায়ণে আর্থিক সহায়তা প্রদান করবে৷


সোমবার লোকসভায় পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরার তারকাচিহ্ণবিহীন প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, দেশের বাইরের বিভিন্ন সংস্থা থেকে আর্থিক অনুদানের জন্য ত্রিপুরা সরকার একাধিক প্রকল্প জমা দিয়েছে৷ তিনি বলেন, মোট ১১টি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন স্তরে রয়েছে৷ তিনি জানান, ওই প্রকল্পগুলির মধ্যে বিদ্যুৎ উৎপাদনে এবং বিদ্যুৎ সরবরাহে পরিকাঠামো উন্নয়নে সবচেয়ে বেশি আর্থিক অনুদান মিলবে৷ এডিবি-র কাছে ১৯২৫ কোটি টাকার প্রজেক্ট জমা দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ওই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷


তিনি বলেন, টিআইডিসি-র অধীনে পরিকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণে বিভিন্ন নদীর চর সংস্কার, স্মার্ট সিটি প্রকল্প, সাতটি জেলা মুখ্য কার্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, পর্যটনে পরিকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় উন্নতি সাধন, মিশন স্বার্থক, গ্রামীণ পানীয় জলের ব্যবস্থা, পরিবেশ এবং আগরতলা পুর নিগম এলাকায় পরিকাঠামো উন্নয়নে প্রকল্প জমা দিয়েছে ত্রিপুরা সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top