News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশের প্রথম দিন শান্তিপূর্ণ, পরীক্ষা দিলেন ২৫৯৮৫জন
Image

দ্বাদশের প্রথম দিন শান্তিপূর্ণ, পরীক্ষা দিলেন ২৫৯৮৫জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে৷ আজ ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ সারা ত্রিপুরাতেই পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে৷ তবে, অসদুপায় অবলম্বনের জন্য একজন ছাত্রকে বহিস্কার করা হয়েছে৷ আজ সন্ধ্যায় এই খবর দিয়েছেন পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা৷


তিনি বলেন, সারা ত্রিপুরাতে ৬০টি পরীক্ষা কেন্দ্রে দ্বাদশ পরীক্ষা হয়েছে৷ তাঁর কথায়, এবছর দ্বাদশ পরীক্ষায় মোট ২৭,১৪২ জন ছাত্রছাত্রী নথিভুক্ত হয়েছিলেন৷ তাঁদের মধ্যে ১৩৯০৮ জন ছাত্র এবং ১৩২৯৪ জন ছাত্রী রয়েছেন৷ তিনি বলেন, আজ ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ ইংরেজি পরীক্ষায় ২৬,৬২৯ জন পরীক্ষার্থী নথিভুক্ত হয়েছিলেন৷ তাদের মধ্যে ছাত্র ১৩৬৪৭ জন এবং ছাত্রী ১২৯৮২ জন রয়েছেন৷ কিন্তু, ২৫,৮৯৫ জন ছাত্রছাত্রী আজ পরীক্ষা দিয়েছেন৷ তাদের মধ্যে ছাত্র ১৩২১০ জন এবং ছাত্রী ১২৬৮৫ জন পরীক্ষা দিয়েছেন৷


ভবতোষ বাবু বলেন, আজ দ্বাদশের পরীক্ষা যথাসময়ে শুরু হয়েছে৷ কোথাও গন্ডগোলের কোন খবর মিলেনি৷ প্রশ্ণপত্রও ফাঁস হয়নি৷ তবে, অসদুপায় অবলম্বনের জন্য এক ছাত্রকে বহিস্কার করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top