News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ুষ্মান ভারত : রাজ্যে ১৭ মাসে ১৮কোটি টাকা চিকিৎসা খরচ মেটানো হয়েছে
Image

আয়ুষ্মান ভারত : রাজ্যে ১৭ মাসে ১৮কোটি টাকা চিকিৎসা খরচ মেটানো হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ আয়ুষ্মান ভারত প্রকল্পে মাত্র ১৭ মাসে ১৮ কোটি টাকা রোগীর চিকিৎসা বাবদ মেটানো হয়েছে৷ তার মধ্যে সবচেয়ে জি বি হাসপাতালকে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে এবং ক্যান্সার হাসপাতাল পেয়েছে দেড় কোটি টাকা৷ এদিকে, এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার রোগী ওই প্রকল্পের সুযোগ নিয়েছেন৷ সোমবার এমনটাই উঠে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে৷
আর্থ সামাজিক জাতি শুমারির(এসইসিসি ২০১১) অন্তর্গত পরিবারগুলি আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসায় আর্থিক সহায়তা পাচ্ছে৷ তাতে কেন্দ্রীয় সরকার যেকোন রোগের চিকিৎসায় খরচ বহন করছে৷ অবশ্যই রাজ্য সরকারেরও তাতে অংশীদারিত্ব রয়েছে৷ আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হওয়ার পর থেকে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পরা পরিবারগুলি দারুণভাবে উপকৃত হচ্ছেন৷


ত্রিপুরায় আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত ৮৮টি হাসপাতাল রয়েছে৷ তার মধ্যে আইএলএস এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীরা ওই সুযোগ নিতে পারছেন৷ স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ১ সেপ্ঢেম্বর ২০১৮ থেকে ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত বিগত ১৭ মাসে বিভিন্ন হাসপাতালে রোগীর চিকিৎসা খরচ বাবদ ১৮ কোটি টাকার বিল মিটিয়ে দেওয়া হয়েছে৷ ওই টাকা ত্রিপুরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় খরচ করা হয়েছে৷ এছাড়া, বহিঃরাজ্যে হাসপাতালে চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকার বিল মিটিয়ে দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে জানা গেছে, ত্রিপুরায় জি বি হাসপাতালে সবর্োচ্চ ৩ কোটি টাকার বিল মিটিয়ে দেওয়া হয়েছে৷ এছাড়া ক্যান্সার হাসপাতালে দেড় লক্ষ টাকা এবং বাকি টাকা অন্যান্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য ওই প্রকল্পের অধীনে বিল মিটিয়ে দেওয়া হয়েছে৷


ওই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, চিকিৎসার জন্য রোগীর কোন টাকা খরচ করতে হচ্ছে না৷ রেশন কার্ডের নম্বর দিলেও হাসপাতাল চিকিৎসার বিল জাতীয় স্বাস্থ্য মিশনের কাছে পাঠিয়ে দিচ্ছে৷ ওই ১৭ মাসে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার রোগী ওই প্রকল্পের সুযোগ নিয়েছেন৷ তবে, বহিঃরাজ্যে চিকিৎসার ক্ষেত্রে প্রকল্পের অধীনে না থাকা হাসপাতালে চিকিৎসার কারণে কিছু কিছু ক্ষেত্রে রোগীর পরিবারকেই ওই খরচ বহন করতে হয়েছে৷


স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, সারা ভারতে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত ১৮ হাসপাতাল রয়েছে৷ ওই হাসপাতালগুলিতে চিকিৎসায় রোগীকে কোন খরচ বহন করতে হবে না৷ ইতিমধ্যে ত্রিপুরায় এসইসিসি ২০১১-তে অন্তর্ভুক্ত পরিবারগুলির মধ্যে ৭১ শতাংশ আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়ে গেছে৷ তাদের মধ্যে ৬৫ শতাংশ পরিবারে প্রত্যেক সদস্য আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে গেছেন৷ তবে, এসইসিসি ২০১১ অনুযায়ী মোট সুবিধাভোগীর সংখ্যা ২৫.৫৬ লক্ষ হলেও৷ বাস্তবে ১৪ লক্ষ মানুষের হদিস পেয়েছে স্বাস্থ্য দফতর৷ তাঁদের সকলকে ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top