News Flash

  • Home
  • Uncategorized
  • মেহবুবা মুফতি গৃহবন্দী মামলা : জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট

মেহবুবা মুফতি গৃহবন্দী মামলা : জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দী করে রাখার মামলায় জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। ১৮ মার্চের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিগত কয়েক মাস ধরে গৃহবন্দী রয়েছেন মেহবুবা মুফতি। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, তাঁকে পাবলিক সেফটি আইনের ধারা অনুযায়ী গৃহবন্দী করে রাখা হয়েছে। এর বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেন মেহবুবার কন্যা ইলতিজা। বুধবার এই মামলার শুনানি চলাকালীন নোটিশ জারি করা হয়।

এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে গৃহবন্দী করে রাখার বিরুদ্ধে সোচ্চার হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওমরের বোন সারা আবদুল্লা পাইলট। ১৪ ফেব্রুয়ারি এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর প্রশাসনকে জবাবদিহি করে নোটিশ জারি করা হয়। ২ মার্চের মধ্যে আদালতের সামনে জবাবদিহি দিতে হবে। উল্লেখ করা যেতে পারে, প্রথমে সিআরপিসির ১০৭ নম্বর ধারায় গতবছর ৫ আগস্ট থেকে ওমর আবদুল্লাকে গৃহবন্দী করে রাখা হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি এই বন্দি দশার মেয়াদ ফুরিয়ে গেলে পাবলিক সেফটি অ্যাক্টে ফের তাঁর গৃহবন্দী থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে সারা জানিয়েছে সংবিধানকে অগ্রাহ্য করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top