News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসির সাজা বাতিল, খুনের দায়ে আসামির ২৫ বছরের কারাবাসের আদেশ হাইকোর্টের
Image

ফাঁসির সাজা বাতিল, খুনের দায়ে আসামির ২৫ বছরের কারাবাসের আদেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ধর্ষণের পর নৃশংসভাবে খুনের দায়ে ফাঁসির সাজা বাতিল করল ত্রিপুরা হাইকোর্ট৷ তার বদলে শুধু ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় সংশ্লিষ্ট আসামির ২৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত৷


প্রসঙ্গত, সাত বছরের ফুটফুটে এক শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের দায়ে জনৈক সঞ্জয় তাঁতিকে ফাঁসির সাজা দিয়েছিল উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা আদালত৷ ঘটনার ১১ মাসের মাথায় বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীকে চরম শাস্তি প্রদান করা হয়েছিল৷


২০১৮ সালের ২৪ সেপ্ঢেম্বর উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন মহেশপুরের শীতলটিলা এলাকায় সাতবছরের এক ফুটফুটে শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল৷ ঘটনার আগে ওই শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত যুবক সঞ্জয়৷ এর পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ তিনদিন পর পার্শবর্তী একটি জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ৷ ওই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় তাঁতিকে পুলিশ গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২/৩৭৬-এ/৩৭৬-বি এবং পোকসো আইনের ৪ ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ তদন্ত সমাপ্ত করে আদালতে চার্জশিটও জমা দিয়েছিল৷ এর সাথে সমস্ত প্রমাণ আদালতে পেশ করেছিল পুলিশ৷ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যবাক্য গ্রহণের পর উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গৌতম সরকার সঞ্জয় তাঁতিকে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করেন৷ নৃশংস এই কাজের জন্য বিচারক গৌতম সরকার দোষী গৌতম তাঁতিকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসির সাজা দেন৷ এছাড়া ৩৭৬-এ/৩৭৬-বি এবং পোকসো আইনের ৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি৷


ফাসির সাজা হাইকোর্টের অনুমোদন ছাড়া কার্যকর করা যায় না৷ তাই সিআরপিসির ৩৬৬ ধারা মোতাবেক ওই মামলাটি ত্রিপুরা হাইকোর্টে প্রেরণ করা হয়েছিল৷ দীর্ঘ শুনানির পর আজ মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন৷ ওই মামলায় আদালতে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে৷ আজ ত্রিপুরা হাইকোর্ট আসামি সঞ্জয় তাঁতির ফাঁসির সাজা খারিজ করে দিয়েছে৷ কারণ, পচাগলা মৃতদেহ উদ্ধারে ধর্ষণের অভিযোগ হাইকোর্টে প্রমাণিত হয়নি৷ তবে খুনের দায়ে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় ২৫ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top