News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় পাচারকালে কাঠ উদ্ধার চলল গুলি
Image

তেলিয়ামুড়ায় পাচারকালে কাঠ উদ্ধার চলল গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা অভিযান চালিয়ে গাড়ি সহ অবৈধ কাঠ উদ্ধার করল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাম্পাই এলাকায়৷ সোমবার ভোর রাতে বন কর্মীরা খবর পায় চাম্পাই-এর দাউছড়া শান্তিনগর সড়কে কাঠ পাচার হবে৷


এই খবরের ভিত্তিতে বন কর্মীরা ঘটনাস্থলে প্রত্যক্ষ করে টিআর০৬-১৫২৮ নম্বরের একটি ম্যাজিক মিনিট্রাক দিয়ে কাঠ নিয়ে যাচ্ছে৷ বন কর্মীরাও গাড়ির পেছনে ধাওয়া করে প্রায় চার পাঁচ কিলোমিটার পথ৷ অবস্থা বেগতিক বুঝে বন কর্মীরা শূন্যে ৪-৫ রাউন্ড গুলি চালায়৷ পরে পাচারকারীরা দাউছড়া শান্তিনগর সড়কের চাম্পাই এর মুখে গাড়িটি দাঁড় করিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷ এই অভিযানের নেতৃত্ব দেন তেলিয়ামুড়া রেঞ্জের ফরেস্টার রাজু দেব৷


বন কর্মীরা গাড়ি সহ অবৈধ কাঠ উদ্ধার করে তেলিয়ামড়ার গামাইবাড়িস্থিত অফিসে নিয়ে আসে৷ বন কর্মীরা জানায় উদ্ধারকৃত অবৈধ কাঠের বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা৷ আঠারোমুড়া পাহাড়ের বনাঞ্চলের মূল্যবান গাছ পাচারকারীদের হাত ধরে পাচার হচ্ছে অহরহ৷ বিষয়টি বনকর্মীদেরও অজানার কথা নয়৷ তাই বন কর্মীরা অবৈধ কাঠ পচার রোধে অভিযান চালাচ্ছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিদিন প্রচুর সংখ্যায় বৃক্ষনিধন হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top