News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু বেড়ে ২,৫৯২, সংক্রমিত ৭৭ হাজারেরও বেশি
Image

চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু বেড়ে ২,৫৯২, সংক্রমিত ৭৭ হাজারেরও বেশি

বেজিং, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): চিনে করোনাভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন আরও ১৫০ জন। ফলে সোমবার সকাল পর্যন্ত চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছল ২,৫৯২-এ। মারণ এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭,১৫০ জন। সোমবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসের-হানায় সোমবার সকাল পর্যন্ত আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ২,৫৯২। হুবেই-সহ চিনের অন্যান্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৭,১৫০ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০৯ জন।

হুবেই প্রদেশে আরও ১৪৯ জনের মৃত্যু, উহানেই প্রাণ হারিয়েছেন ১৩১ জন

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিনের হুবেই প্রদেশে বিগত ২৪ ঘন্টায় প্রাণ হারালেন আরও ১৪৯ জন। ১৪৯ জনের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশের উহান শহরে। হুবেই প্রাদেশিক স্বাস্থ্য কমিটি জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত হুবেই প্রদেশে আরও ১৪৯ জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৬৪,২৮৭ জন। শুধুমাত্র হুবেই প্রদেশেই ২,৪৯৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৬,৭৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া  হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top