News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ মামলায় দিল্লির সরকারের আর্জি খারিজ করল আদালত
Image

জেএনইউ মামলায় দিল্লির সরকারের আর্জি খারিজ করল আদালত

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) :  জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার এবং ওমর খালিদ সংক্রান্ত দেশদ্রোহী মামলায় দিল্লির সরকারের আত্মপক্ষ সমর্থনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এমন ধরণের বিষয়ে আদালত শুনানি করবে না। মামলার বিষয়বস্তুর উপর ভিত্তি করে আদালত রায়দান করে থাকে।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি পাতিয়ালা হাউজ কোর্ট দিল্লি পুলিশের চার্জিশিটকে গুরুত্ব দিতে অস্বীকার করেছিল। শুনানি চলাকালীন পুলিশ আদালতকে জানিয়েছিল যে চার্জশিট সংক্রান্ত জরুরি মঞ্জুরি দিল্লির সরকার দেয়নি। তখন আদালত জানিয়েছিল চার্জশিট পেশের আগে যাবতীয় অনুমতি চাওয়া উচিত ছিল। শুনানি চলাকালীন পুলিশকে তীব্র ভৎসা করেছিল আদালত। এর আগে ২০১৯ সালের ১৪ জানুয়ারি দিল্লি পুলিশ চার্জশিট পেশ করেছিল। প্রায় ১২০০ পাতার এই চার্জশিটে ছাত্রসংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার, ওমর খালিদ এবং অনিবার্ণ ভট্টাচার্যকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। চার্জশিটে ৭ জন অন্য কাশ্মীরি পড়ুয়াদেরও নাম রয়েছে। চার্জশিটে দেশদ্রোহী, বিশ্বাসঘাতকতা, দাঙ্গায় উস্কানি, অবৈধ জমায়েত করা, ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছিল।

উল্লেখ ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমার, ওমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে এরা তিনজনই জামিনে মুক্ত রয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top