News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত তাপস পাল : অভিনেতা থেকে নেতা
Image

প্রয়াত তাপস পাল : অভিনেতা থেকে নেতা

কলকাতা,১৮ ফ্রেবুয়ারি (হি.স.): রূপোলি জগতের নায়ক থেকে জনপ্রতিনিধি।বলা যেতেই পারে টলিউডের সুপারস্টার | তিনি হলেন অভিনেতা তাপস পাল| প্রথম থেকেই একের পর এক ছবিতে বাজিমাত করেছিলেন অভিনেতা | ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা তাপস পাল । অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল থেকে রাজনৈতিক মহল |

১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপস পালের । ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তাঁর । কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। বাংলায় তখন নতুন কালের সুচনা। সাল ১৯৮০। চলচ্চিত্র জগত হারিয়েছে মহানায়ককে।  মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় অভিনেতার প্রথম ছবি ‘দাদার কীর্তি’।ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মহুয়া রায় চৌধুরী।সেখান থেকেই পথ চলা শুরু অভিনেতা তাপস পালের | এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, যে যার প্রিয়, অনুরাগের ছোঁয়া, পারাবতপ্রিয়া, ভালোবাসা ভালোবসা, গুরুদক্ষিণা, ৮.০৮-এর বনগাঁ লোকাল ছাড়াও আরও অনেক ছবি । শুধু টলিউড নয়, বলিউডেও পা রাখলেন অভিনেতা | ‘অবোধ’ সিনেমা দিয়ে হিন্দি ছবিতে হাতে খড়ি |এই ছবিতে তাপস পালের সঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। এটি ছিল মাধুরীর প্রথম ছবি। সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে  । তাছাড়াও  আই লাভ ইউ, খিলাড়ি নানান ছবিতে তার অভিনয় মনে দাগ কেটে যাওয়ার মত | অভিনয়ের পাশাপশি কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদও ছিলেন তিনি।

মঙ্গলবার ভোর চারটে নাগাদ মুম্বইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেতা তাপস পালের। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার ভোররাতে বিমান ধরার আগেই বুকে ব্যথা অনুভব করেন। ভর্তি করা হয় হাসপাতালে। রাখা হয় ভেন্টিলেশনে। মাঝে চিকিত্সায় সামান্য সাড়া দিলেও,  ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রের খবর,  আজই মুম্বই থেকে কলকাতায় আনা হবে অভিনেতা তাপস পালের মরদেহ৷ বুধবার রবীন্দ্রসদনে রাখা হবে অভিনেতার মরদেহ৷ বুধবরাই কেওড়াতলা শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা তাপস পালের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top