News Flash

  • Home
  • Uncategorized
  • নতুননগরে মহিলার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

নতুননগরে মহিলার অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ নতুননগরে একটি পরিত্যক্ত পাকা ঘর থেকে রবিবার পুলিশ এক মহিলার অর্ধদগ্দ মৃতদেহ উদ্ধার করেছে৷ মৃত মহিলার নাম অনিমা শীল৷ বাড়ি পার্শ্ববর্তী এলাকাতেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷


এয়ারপোর্ট থানার অন্তর্গত নতুননগর এলাকার বাসিন্দা উত্তম কুমার শীল৷ ওনার স্ত্রী অনিমা শীল ও ছেলে শিবম শীল৷ উত্তম কুমার শীল জেল পুলিশ৷ কর্মসূত্রে তিনি কৈলাসহরে থাকেন৷ শনিবার রাতে অনিমা শীল ছেলে শিবম শিলকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন৷ কিন্তু এইদিন সকালে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পায় অনিমা শিলের ঘরের দরজা খোলা৷ সাথে সাথে বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে দেখতে পায় শিবম বিছানায় ঘুমিয়ে রয়েছে৷ কিন্তু তার মা সাথে নেই৷ সাথে সাথে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে৷ বাড়ির লোকজন খোঁজাখুজি করার সময় তাদের নজরে পড়ে বাড়ির অদূরে একটি পরিত্যক্ত ঘরে অগ্ণিদগ্দ অবস্থায় একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ মৃতদেহ দেখার পর শিবম জানায় এই মৃতদেহটি তার মায়ের হতে পারে৷ মৃতদেহটি কার তা যদিও শনাক্ত করা দায়৷
তবে শিবম নিজেও নিশ্চিত নয় যে এই মৃতদেহ তার মায়ের৷ শুধু মাত্র অগ্ণিদগ্দ মৃতদেহের পা দেখে শিবম অনুমান করেছে এইটা হয়তো তার মায়ের দেহ৷ তবে তার মার কি করে এমন হয়েছে সে কিছুই বলতে পারেনি৷


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক দিলিপ দাস, এসডিপিও এনসিসি-র নেতৃত্বে এয়ারপোর্ট থানার পুলিশ৷ ঘটনাস্থলে আনা হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের৷ পরবর্তী সময় মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়৷ ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমার মহকুমা শাসকও৷ এলাকার বিধায়ক ডাক্তার দিলিপ দাস জানান তিনি অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন৷ এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে৷ তিনি আরও জানান এলাকাবাসিদের দীর্ঘদিনের অভিযোগ এই ঘরটিতে রাতের অন্ধকারে নানান ধরনের অসামাজিক কাজ চলে৷ তাই তিনি এই পরিত্যক্ত ঘরটি ভেঙ্গে ফেলার জন্য মহকুমা শাসকের নিকট আহ্বান জানান৷


এইদিকে এসডিপিও এনসিসি মাধুরি মজুমদার জানান মৃতদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি৷ ঘটনার তদন্ত চলছে৷ তবে এলাকার নিখোঁজ মহিলা অনিমা শীলের দেহ হতে পারে বলে ছেলে শিবম শীল যে দাবি করেছে তাও হতে পারে বলে জানান তিনি৷ তবে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ সবচেয়ে বড় প্রশ্ণ এই অগ্ণিদগ্দ মৃতদেহটি কার? যদি এলাকার বাসিন্দা অনিমা শীলের মৃতদেহও হয়ে থাকে তবে প্রশ্ণ কেন রাতের অন্ধকারে অনিমা শীল এই পরিত্যক্ত ঘরে গিয়েছিলেন৷ তবে একটা বিষয় অনুমেয় এই মৃতদেহ যদি অনিমে শিলের হয়ে থাকে তবে যে বা যারা অনিমা শিলকে হত্যা করে পুড়িয়েছে, তাদের ভালো করে আগে থেকে চিনতেন তিনি৷


আবার এমনও হতে পারে এই ঘটনার সাথে অনিমা শীলের বাড়ির কোন লোক জড়িত৷ তবে অনিমা শিলের ছেলের বক্তব্য অনুযায়ী তার মা কানের দুল বিছানায় রেখে গেছেন৷ কিন্তু কেন৷ এমন বহু প্রশ্ণ জনমনে দেখা দিয়েছে৷ এই পরিত্যক্ত ঘরে কি তাহলে শনিবার রাতে কোন ধরনের অসামাজিক কাজ হয়েছে৷ যার জেরে এই ঘটনা৷ পুলিশের সঠিক তদন্তে বেরিয়ে আসতে পারে সকল প্রশ্ণের জবাব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top