News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড
Image

উপজাতি নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ ফেব্রুয়ারী৷৷ উপজাতি নাবালিকাকে ধর্ষণের পর খুন করার অপরাধে দুই যুবকের মৃত্যুদণ্ডের সাজা শুনালেন স্পেশাল কোর্টের বিচারক এ কে নাথ৷ গোমতি জেলার অমরপুর মহকুমার নতুনবাজার থানাধীন কৃষ্ণকান্তপাড়ার উপজাতি নাবালিকাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করেছিল কষ্টরাই ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরা৷ গতকাল আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০২ / ৩৬৭(এ) / ৩৭৬(ডি) / ৩৬৩ / ১২০ এবং ১২০ (বি) ও পক্সো আইনের চার ধারায় তাদের দোষী সাব্যস্ত করেছিল৷ আজ বৃহস্পতিবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত৷ সাজা ঘোষণার পর ওই নাবালিকার মা বললেন, বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদে না, আজ আবারো প্রমাণিত হয়েছে৷ তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন৷


স্পেশাল পাবলিক প্রসিকিউটর পল্টু দাস জানিয়েছেন, ২০১৮ সালের ৫ ডিসেম্বর নতুনবাজার থানাধীন কৃষ্ণকান্তপাড়া এলাকার এক উপজাতি নাবালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় এলাকারই দুই যুবক কষ্টরাই ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরা তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করেছিল৷ পল্টুবাবু জানান, ওই নাবালিকাকে প্রথমে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করা হয়৷ তবুও তার মৃত্যু না হওয়ায় তাকে ডোবার জলে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে ধর্ষকরা৷ তার পর তাকে মাটি চাপা দিয়ে দেয় পাষণ্ড দুই যুবক৷
তিনি জানান, ওই দিন সন্ধ্যা হয়ে গেলেও নাবালিকাটি বাড়ি ফিরে না যাওয়ায় তার খোঁজাখুজি শুরু হয়৷ তখন স্থানীয় দুই নাবালিকার কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পারেন মৃতার পরিবারের সদস্যরা৷ গ্রামের মাতববররা কষ্টরাই ত্রিপুরা ও ভঞ্জয় ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সুযোগ বুঝে কষ্টরাই ত্রিপুরা পালিয়ে যায়৷ কিন্তু ভঞ্জয় ত্রিপুরা পালাতে পারেনি৷ গ্রামবাসীদের কাছে ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা স্বীকার করে ওই দিন রাতেই পুলিশ তাকে সাথে নিয়ে মৃতদেহ উদ্ধার করে৷ দুদিন পর পুলিশ কষ্টরাই ত্রিপুরাকেও গ্রেফতার করতে সক্ষম হয়৷


এদিকে, মৃতার বড় ভাই নতুনবাজার থানায় একটি মামলা করেন৷ পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়৷ ওই মামলায় আদালতে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, জানিয়েছেন পল্টু দাস৷
তিনি বলেন, গতকাল ওই মামলায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২/৩৭৬(এ)/ ৩৭৬(ডি)/ ৩৬৩, ২০১ এবং ১২০(বি) ও পক্সো আইনের চার ধারায় তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত৷ আজ সাজা ঘোষণা করা হয়েছে৷ তিনি বলেন, গোমতি জেলা স্পেশাল কোর্টের বিচারক এ কে নাথ আজ ওই যুবককে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ এবং ৩৭৬(এ) ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন৷ পাশাপাশি ৩৭৬(ডি) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৩৬৩ ধারায় ৭ বছর, ২০১ ও ১২০বি ধারায় ৭ বছর এবং পক্সো আইনের চার ধারায় ৭ বছর কারাবাস ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷ অনাদায়ে ২ মাসের কারাবাসের সাজা ঘোষণা করেছেন বিচারক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top