News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের রায়কে সম্মান জানায় বিজেপি : জগত প্রকাশ নাড্ডা
Image

জনগণের রায়কে সম্মান জানায় বিজেপি : জগত প্রকাশ নাড্ডা

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত নেতা মদনলাল খুরানার দিল্লি দখলের স্বপ্ন এবারও পূরণ করতে পারল না বিজেপি। দিল্লির মসনদ ফের নিজেদের দখলে রাখল অরবিন্দ কেজরিওয়ালের আপ। রাজধানীবাসীর জনাদেশকে বিনম্রতার সঙ্গে মেনে নিল বিজেপি।

মঙ্গলবার নিজের ট্যুইটবার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা লেখেন, দিল্লিবাসীর জনাদেশকে সম্মান জানায় বিজেপি। ভোটের প্রচারে দলের সমস্ত কর্মী নিরলসভাবে পরিশ্রম করেছেন। সকল কর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ।

উল্লেখ করা যেতে পারে, দিল্লি বিধানসভা নির্বাচনে জিততে সর্বশক্তি দিয়ে লড়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং জগত প্রকাশ নাড্ডা নিজেও প্রচারে কাজে ঝাপিয়ে পড়েছিল। কেজরিওয়ালকে উৎখাত করতে দিল্লির বুক একাধিক জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি যে দিল্লিতে গঠনমূলক বিরোধী হয়ে উঠবে তা দাবি করে জগত প্রকাশ নাড্ডা জানিয়েছেন, গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে দিল্লির উন্নয়নে কাজ করে যাবে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলকে শুভেচ্ছা জানাই।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top