News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়িমুড়ায় সহায়ক মূল্যে ধান ক্রয় কৃষকদের কাছ থেকে
Image

বেড়িমুড়ায় সহায়ক মূল্যে ধান ক্রয় কৃষকদের কাছ থেকে

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১০ ফেব্রুয়ারি ৷৷ রাজ্য সরকারের মূল উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হল কৃষি এবং পর্যটনে ত্রিপুরাকে সমৃদ্ধ করে তোলা৷ সেই দিশার দিকেই এগিয়ে চলেছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রটি৷ বামুটিয়াস্থিত বেড়িমুড়া সুকল মাঠে আয়োজিত রাজ্য সরকার কর্তৃক সহায়ক মূল্যে ধান ক্রয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভাষণ রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের কৃষি ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ সরকারি সহায়কমূল্যে ধান ক্রয়ের সূচনা করে কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বামুটিয়া এলাকা দীর্ঘকাল ধরেই কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত৷ অথচ এই এলাকার কৃষকরা উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছেন না৷

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে৷ বামুটিয়া এলাকার কৃষকরাও যাতে হাতের কাছেই সহায়ক মূল্যের ধান বিক্রির সুযোগ পান সেজন্যই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে৷ প্রত্যেক কৃষককে সহায়ক মূলে ধান বিক্রি করতে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি বামুটিয়া এলাকাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়ার আশার বাণীও শুনিয়েছেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি বলেন, রাজ্য সরকার প্রতিটি জেলা ও মহকুমার উল্লেখযোগ্য স্থানগুলিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে৷ বামুটিয়া এলাকা বাগিচা চাষের অন্যতম প্রধান এলাকা হিসেবে পরিচিত৷

এই এলাকার চা-বাগানগুলিকে পর্যটনদের কাছে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে আশ্বস্ত করেছেন পর্যটনমন্ত্রী৷ মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক কৃষ্ণধন দাস, মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক আধিকারিক গোপাল মল্ল সহ আরও অন্যান্যরা৷ ১০ ফেব্রুয়ারি ধান ক্রয়ের শুভ সূচনার পর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বামুটিয়ার এই স্থানে সরকারি উদ্যোগে চলবে ধান ক্রয়৷ যাকে কেন্দ্র করে এলাকার কৃষকদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top