News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গ্রিন বগি, সম্মতি দিলেন রেলমন্ত্রী
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গ্রিন বগি, সম্মতি দিলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গ্রিন বগি যুক্ত করে ত্রিপুরায় উৎপন্ন ফল-সবজি পরিবহণে সম্মতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ শুধু তা-ই নয়, এই প্রস্তাব দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসাও করেছেন৷


দিল্লি সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ সাক্ষাৎকারে ত্রিপুরার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক টুইট বার্তায় জানিয়েছেন৷ তিনি বলেন, রেলমন্ত্রীর সাথে আলোচনায় গুরুত্ব পেয়েছে ত্রিপুরায় ডেমু ট্রেন পরিষেবার সুষ্ঠুভাবে সঞ্চালন৷ তিনি দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ডেমু ট্রেন পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালন নিশ্চিত করতে ত্রিপুরায় রেলওয়ের ওয়ার্কশপকে আরও শক্তিশালী করে গড়ে তোলার পাশাপাশি নানা জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে৷


ত্রিপুরার তীর্থযাত্রীদের সুবিধার্থে দেওঘর এক্সপ্রেসের সূচি সংশোধন সংক্রান্ত মুখ্যমন্ত্রীর প্রস্তাবের সাথেও একমত হয়েছেন রেলমন্ত্রী৷ পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফল ও সবজি পরিবহণের জন্য গ্রিন বগি পরিষেবা সংযুক্ত করার প্রস্তাবে সম্মত হয়েছেন রেলমন্ত্রী৷ এই প্রস্তাব দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন৷ তাতে ধারণা করা হচ্ছে, ত্রিপুরায় কৃষিজাত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রফতানি করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top