News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিকোণ প্রেমে ব্যর্থ হয়ে কদমতলায় আত্মঘাতি গৃহবধূ
Image

ত্রিকোণ প্রেমে ব্যর্থ হয়ে কদমতলায় আত্মঘাতি গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ ফেব্রুয়ারী৷৷ পরকীয়া প্রেমে বিফল হয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতি গৃহবধূ ৷ ভাইয়ের দাবি, সম্পদ হাতিয়ে নিতে বোনকে পরিকল্পিতভাবে খুন করেছেন শ্বশুর বাড়ির লোকেরা৷ সুবিচারের দাবিতে থানায় মামলা৷ চাঞ্চল্য চুরাইবাড়িতে৷ প্রেমে জাত -কূল, মান-বয়স মানে না, কথাটি সত্যি হলেও সেই প্রেমটি পরকীয়া হলে এতে এক সময়ে গরল বেরিয়ে আসে৷ এমন ভুরি ভুরি প্রমাণও রয়েছে৷ যার জ্যান্ত নিদর্শন স্বরুপ এক করুণ পরকীয়া প্রেমের নিদারুণ কান্ড ঘটে গেল উত্তরের চুরাইবাড়ি থানা এলাকায়৷


অবৈধ ত্রিকোন প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতি হলেন এক গৃহবধূ৷ বিষয়টি যদিও শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়িয়ে আদালতের কাঠগড়ায় পৌঁছার পথে তবুও এ সংবাদ সংগ্রহ করা পর্যন্ত এ কান্ডে অভিযুক্তদের আইনি জালে গ্রেফতারের কোনও খবর নেই৷ এমন চাঞ্চল্যকর কান্ডে গোটা এলাকার জনমনে নানা প্রশ্ণ সহ একরাশ ক্ষোভ বিরাজ করছে৷ তবে উক্ত রহস্যাবৃত কান্ডটিকে পরিলক্ষিত খুন বলে অভিযোগ তুলেছেন মৃতার ভাই৷ আত্মঘাতি মহিলার নাম পাপিয়া রানী নাথ(৩০) স্বামী লক্ষীকান্ত নাথ৷ বাড়ি চুরাইবাড়ি থানাধঈন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে৷ গৃহবধূর পিতার নাম মৃত নিবাস নাথ৷ বাড়ি কদমতলা থানাধীন বড়গোল গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে৷


গত ১৩ বছর আগে প্রয়াত পরেশচন্দ্র নাথের ছেলের সাথে সামাজিক ভাবে বিয়ে করে ঘর বাঁধেন পাপিয়া৷ তাদের বর্তমানে দেবা নাথ নামের ১১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে৷ প্রথম প্রথম তাদের দাম্পত্য জীবন সুখের মধ্যে দিয়ে অতিবাহিত হলেও দেবার জন্মের পর থেকে পাপিয়ার স্বামী আর্থিক ও শারীরিক ভাবে দুর্বল হয়ে কাপড়ের ব্যবসায় নেমে পড়েন৷ তখন থেকে সুন্দরী গৃহবধূ পাপিয়া নিজের স্বামীকে মনে মনে অপছন্দের তা লিকায় রেখে পরকীয়া সহ ত্রিকোন প্রেমে মেতে উঠেন বলে স্থানীয়দের অভিযোগ৷ বিষয়টি পাপিয়ার স্বামীর নজরে ধরা পড়লেও তিনি পরিস্থিতির শিকার হয়ে সব কিছু নীরবে মেনেই চলছিলেন৷ এমনটা জানিয়েছেন গ্রামের জনগণ৷


গত ২৪ জানুয়ারি রাত ১১.৩০ মিনিট নাগাদ পরিবারের লোকদের নজর এড়িয়ে নিজ ঘরের পেছনের বারান্দায় গায়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে আহত হন পাপিয়া৷ আগুনে তার শরীরের প্রায় ষাট শতাংশ পুড়ে যাবার পর তাকে প্রথমে ধর্মনগর ও পরে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি শেষ নিশ্বাসত্যাগ করেন৷ এ ঘটনার নেপথ্য কারণ নিয়ে কেহ তেমন কিছু না বললেও মৃত গৃহবধূর কিশোর ছেলের বয়ান প্রকাশ্য বেরিয়ে আসতেই ঝুলি থেকে বিড়াল বেড়িয়ে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top