News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : আট জেলার সিএমও জিবির সুপারকে সতর্ক চিঠি সরকারের
Image

করোনা ভাইরাস : আট জেলার সিএমও জিবির সুপারকে সতর্ক চিঠি সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় ছড়াতে পারে করোনা ভাইরাস৷ সেই আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য দফতর ত্রিপুরার আট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং আগরতলার জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারকে সতর্ক করেছে৷ স্বাস্থ্যসচিব ডা. দেবাশিস বসু সংশ্লিষ্টদের চিঠি দিয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন৷


স্বাস্থ্যসচিবের চিঠিতে বলা হয়েছে, চিনের বুহান শহরে নভেল করোনা ভাইরাস প্রথম চিহ্ণিত হয়েছে৷ ভারতের কেরালায় তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে৷ এছাড়াও বেশ কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে৷ তাই, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একাধিক নির্দেশিকা জারি করে সব রাজ্যকে সতর্ক করেছে৷ তাঁর কথায়, ওই ভাইরাস ত্রিপুরায় ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছেঊ তাই সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে৷


তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সতর্কতা এবং প্রতিরোধবার্তা সারা ত্রিপুরায় সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের অবগত করা হয়েছে৷ সে মোতাবেক সারা রাজ্যকে কঠোর নজরদারিতে রাখতে হবে৷ তাঁর আবেদন, জেলাস্তরে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করতে হবে৷ আগরতলা বিমানবন্দর, রেল স্টেশন, আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমান্তে নজরদারির ব্যবস্থা রাখতে হবেঊ এর দ্বারা ওইসব স্থান দিয়ে আসা-যাওয়া করছেন মানুষের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে৷ পাশাপাশি, জিবি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ব্যবহারের উপযোগী রাখার জন্য স্বাস্থ্যসচিব মেডিক্যাল সুপারকে নির্দেশ দিয়েছেন৷


করোনা ভাইরাস থেকে উদ্ভূত যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরার স্বাস্থ্য দফতর কোমর বেঁধে মাঠে নেমেছে৷ প্রতিদিন অন্তত ১০০০ জনের স্ক্রিনিং করা হচ্ছে৷ সাথে, বিমানবন্দর এবং ইন্টিগ্রেটেড চেক পোস্টেও কঠোর নজরদারি চালানো হচ্ছে৷ সম্প্রতি, চিন থেকে চারজন পর্যটক এসেছেন৷ এছাড়া, থাইল্যান্ড থেকে এক দম্পতি এবং দুই ছাত্র চিন থেকে এসেছেন৷ তাঁদের সাথে যোগাযোগ স্থাপন করে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা প্রাথমিক পরীক্ষায় অবগত হয়েছেন স্বাস্থ্য কর্মীরা৷


এ-বিষয়ে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা বলেন, প্রতিনিয়ত ত্রিপুরার বাইরে থেকে পর্যটক-সহ বিভিন্ন ধরনের মানুষ রাজ্যে আসছেনঊ তাঁদের মধ্যে অনেকে ত্রিপুরার বাসিন্দা, তাঁরা ভ্রমণ কিংবা জরুরি প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন৷ এছাড়া, বাংলাদেশ থেকে অনেক পর্যটক এবং ব্যবসায়ী প্রতিদিন ত্রিপুরায় আসছেন৷ তাঁদের প্রত্যেকের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে, দাবি করেন তিনি৷ তাঁর কথায়, ওয়ার্ল হেলথ অর্গানইজেশনের নির্দেশিকা অনুযায়ী বিমানবন্দরে সকল যাত্রীদের স্ক্রিনিং করার প্রয়োজনিয়তা নেই৷ কারণ, বিদেশ থেকে বিমানে যাঁরাই ত্রিপুরায় আসছেন তাঁদের অন্য জায়গায় ইমিগ্রেশন স্ক্রিনিং করছে৷ ফলে, আগরতলা বিমানবন্দরে প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করার বিশেষ প্রয়োজনীয়তা নেই৷ তবুও, সকলকে সতর্ক রাখার জন্য বিমানবন্দরে হেলথ ডেস্ক বসানো হয়েছে৷ বিদেশ থেকে আগত পর্যটক কিংবা ত্রিপুরার বাসিন্দা ওই ডেস্কে যোগাযোগ করছেন, দাবি করেন তিনি৷


ডা. দেববর্মা জানিয়েছেন, গত সোমবার চিন থেকে চার পর্যটক ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের মধ্যে একজন পুরুষ, বাকি তিনজন মহিলা৷ তবে, তাঁরা ডিসেম্বরে চিন থেকে বেরিয়েছিলেন এবং ভারতে প্রবেশের পর আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে তাঁদের স্ক্রিনিং করা হয়েছে৷ তাঁর কথায়, ওই চার চিনা পর্যটকের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তবুও তাঁদের নজরদারিতে রাখা হয়েছে৷ কোনও শারীরিক সমস্যা অনুভব হলে হেলথ ডেস্কে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে৷ ডা. দেববর্মা আরও জানিয়েছেন, সম্প্রতি থাইল্যান্ড থেকে এক দম্পতি ত্রিপুরায় এসেছেন৷ তাঁরা বিলোনিয়ার বাসিন্দা৷ কিন্ত, বহুদিন ধরে তাঁরা থাইল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন৷ তাঁদের মধ্যেও করোনা ভাইরাসের কোনও লক্ষণ আপাতত পাওয়া যায়নি৷ তবে সতর্ক থাকার জন্য তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে৷


এছাড়া, চিন থেকে দুই ছাত্র ত্রিপুরায় ফিরেছেন বলে জানিয়েছেন ডা. দেববর্মা৷ তাঁর কথায়, এক জনের সাথে স্বাস্থ্য কর্মীরা যোগাযোগ করেছেন এবং তাঁকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন৷ কিন্ত অপর ছাত্রের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি৷ তবে, স্বাস্থ্য তাঁর সাথেও যোগাযোগ করে প্রাথমিক পরীক্ষা এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দেবেন বলে তিনি জানিয়েছেন৷
ডা. দেববর্মা আজ অভয় দিয়ে বলেন, করোনা ভাইরাসের যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরা সবরকম প্রস্তুতি নিয়েছে৷ তবে সকলের শুধু সতর্কতা অবলম্বন করে চলতে হবেঊ তিনি জানান, ত্রিপুরায় প্রতিদিন গড়ে ১০০০ জনের স্ক্রিনিং করা হচ্ছে৷ মূলত, ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে যাঁরা আসছেন তাঁদের স্ক্রিনিং সবচেয়ে বেশি হচ্ছে৷ তাঁর দাবি, বিমান সংস্থাগুলিকে অনুরোধ করা হবে, বিমান অবতরণের পর লাগেজ নেওয়ার জন্য ঘোষণার সাথে যাত্রীদের হেলথ ডেস্কে যোগাযোগ করার পরামর্শ যেন দেওয়া হয়৷


এদিকে, পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ভিডিও কনফারেন্সিং-এ ত্রিপুরার স্বাস্থ্য দফতরের কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করবে৷ সেক্ষেত্রে, বিশেষ কোনও সহায়তার প্রয়োজন হলে সে-বিষয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top