News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর দুই
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ০৩ ফেব্রুয়ারি৷৷ আবারও সাব্রুম- আগরতলা জাতীয় সড়কে রবিবার রাত ১১ টা নাগাদ মদমত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলস্বরূপ দুর্ঘটনার কবলে পড়ে আহত ১ যুবক৷ দুর্ঘটনার বিকট আওয়াজে এলাকার লোক বেরিয়ে আসে৷ সাথে সাথে খবর দেওয়া হয় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ তারা এসে আহত ব্যক্তিকে সাব্রুম হাসপাতালে নিয়ে যান৷ এলাাকবাসীদের বক্তব্য অনুযায়ী মাত্রাতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টিআর-০৮বি- ১৫৪০ নাম্বারের মহেন্দ্র জিতো গাড়িটি৷


রবিবার রাত প্রায় ১১ টা নাগাদ সাব্রুমের জলেফা আমতলী ব্রিজের সামনে সাব্রুমের দিকে ঘরের আসবাবপত্র নিয়ে আসার দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় আহতের নাম কিশোর দেবনাথ৷ বাড়ি সাব্রুম মহকুমার রাজীব নগর৷ রবিবার রাতে কর্তব্যরত চিকিৎসক ড. নৃপেন্দ্র রিয়াং প্রাথমিক চিকিৎসা শেষ করে উনাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন৷ প্রত্যক্ষদর্শীরা জানান যে উক্ত স্থানে কিছুদিন পরপরই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে কিন্তু সকলর দুর্ঘটনার পিছনেই চালকদের মদমত্ত অবস্থায় থাকাটা কেমন যেন কমন বিষয় হিসাবে পরিলক্ষিত হচ্ছে৷


প্রত্যক্ষদর্শীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যে গাড়ি চালক যদি এভাবে মদমত্ত অবস্থায় গাড়ি ড্রাইভ করে তাহলে যাত্রীদের নিরাপত্তার কি হবে? আবার অনেকেই দোষারোপ করেন ঐ নার্টিং পয়েন্ট যেখানে নতুন রাস্তা তৈরী হবার পর প্রায় ২০ খানা ছেটবড় দুর্ঘটনা ঘটে, যার মধ্যে কয়েকজন নিহতও হয়েছেন৷


এদিকে, আবারো যান দুর্ঘটনা রাজধানী লাগোয়া শালবাগান এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে এনসিসি থানার অন্তর্গত শালবাগান এলাকায় রাস্তার পাশে দাড় করানো অবস্থায় ছিল টিআর-০৩বি-০৩৬৭ নাম্বারের একটি মারুতি ভ্যান৷ গাড়িটিতে কেউই ছিল না৷ তখন টিআর-০১বিবি-০৩১৩ নাম্বারের একটি মারুতি সুজুকি সুইফট গাড়ি দ্রুত গতিতে এসে রাস্তার পাশে দাড় করানো মারুতি ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়৷ এতে মারুতি সুজুকি সুইফট গাড়িটি ঘটনাস্থলে উল্টে যায়৷ আহত হয় গাড়ির চালক৷ সাথে সাথে তাকে হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর হাঁসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মারুতি সুজুকি সুইফট গাড়ির চালককে৷ সোমবার সকলে ঘটনার খবর পেয়ে এনসিসি থানার এস.আই দিপাঞ্জন মজুমদারের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুইটিকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top