News Flash

  • Home
  • Uncategorized
  • সাইবার ক্রাইম : নাইজেরিয়ার যুবককে আমবাসা থানায় নিয়ে এল দিল্লী পুলিশ
Image

সাইবার ক্রাইম : নাইজেরিয়ার যুবককে আমবাসা থানায় নিয়ে এল দিল্লী পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ অনলাইন প্রতারণা বর্তমান সময়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে৷ কিছুদিন আগে রাজ্যে এটিএম কান্ডের সাথে জড়িত তিনজনকে কোলকাতা থেকে রাজ্যে আনা হয়৷ সংবাদ সূত্রে খবর ২০১৯ সালে আমবাসা থানাধীন উপনগর এলাকার বাসিন্দা পবিন্দ্র রিয়াং নামে এক ব্যাক্তির এসবিআই ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় কে বা কারা৷ এই মর্মে পবিন্দ্র রিয়াং আমবাসা থানায় অভিযোগ দায়ের করেন৷


মামলা নিয়ে তদন্তে নামে সাইবার ক্রাইম৷ সে সময় রাজ্য সাইবার ক্রাইম বিষয়টি দিল্লি সাইবার ক্রাইমকে ব্রাঞ্চকে জানায়৷ এদিকে একই মামলায় দিল্লি ১নং তিহার জেলে বন্দিছিলো বালা রাম ময়েন্ত রাম নামে এক নাইজেরিয়ান যুবক৷ প্রায় সাত মাস পর জামিনে বের হয় এই যুবক৷ তখন দিল্লি পুলিশ তাকে পুনরায় আটক করে৷ রবিবার আমবাসা থানায় নিয়ে আসে৷ সোমবার এই নাইজেরিয়ান যুবককে ধলাই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়৷ এক সাক্ষাৎকারে আমবাসা থানার ভারপ্রাপ্ত ওসি প্রদীপ দাস এই বিষয়ে বিস্তারিত জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top