News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন৷ ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্পেশাল লিভ পিটিশন জমা দিয়েছেন চাকুরীচ্যূতদের পক্ষে শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা৷ তিনি জানিয়েছেন, আজ সুপ্রিম কোর্টে বিচারপতি ইউ ইউ ললিত এবং বিনিত শরণের ডিভিশন বেঞ্চে মামলা গ্রহণের উপর আংশিক শুনানি হয়েছে৷ আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷ তিনি বলেন, মামলা গ্রহণ হলে তারপর মূল শুনানি শুরু হবে৷


২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্ট ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল করেছিল৷ এরপর থেকে সুপ্রিম কোর্টে তাঁদের চাকুরী বাঁচানোর প্রশ্ণে ত্রিপুরা সরকার একাধিকবার পিটিশন দাখিল করেছে৷ কিন্তু, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখেছে৷ তবে, শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পরে তাই, চাকুরিচ্যুত শিক্ষকদের এডহক ভিত্তিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত চাকুরীর মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট৷
ত্রিপুরা হাইকোর্টের রায়ের অনুচ্ছেদ ১২৬ নিয়ে যাঁরা মামলায় পক্ষভুক্ত হয়েছেন কেবলমাত্র তাঁদের চাকরি বাতিল হয়েছে, বাকিদের চাকরি সুরক্ষিত রয়েছে, এ-বিষয়ে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ মামলা করেন৷ কিন্তু সুপ্রিমকোর্ট তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু দীর্ঘ শুনানি শেষে গত ৩ অক্টোবর ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের রায় বহাল রাখেন এবং তাঁদের আবেদন খারিজ করে দেন৷ শুধু তা-ই নয়, ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের আদেশ পালনে বাধ্য সে-কথাও বেঞ্চ মনে করিয়ে দিয়েছিলেন৷


উচ্চ আদালত রায়ে বলেছিল, সুপ্রিমকোর্ট এ সংক্রান্ত মামলায় এই সিদ্ধান্ত দিয়ে ফেলেছে৷ সেক্ষেত্রে নতুন করে কোন রায় দেওয়ার এক্তিয়ার নেই উচ্চ আদালতের৷ আদালত আরও বলেছিল, সুপ্রিমকোর্টের রায়ের ভিত্তিতে এখন কেবলমাত্র রাজ্য সরকার এ বিষয়ে ভাবতে পারবে৷ সাথে আদালত আরও বলেছিল, রাজ্য সরকারের উচিত সুপ্রিমকোর্টের রায় কার্যকর করা৷ কারণ, সংবিধান মেনে রাজ্য সরকার সুপ্রিমকোর্টের রায় মানতে বাধ্য৷ পাশাপাশি, আদালত স্পষ্ট করে দিয়েছিল এই রায়ের রিভিউ করার ব্যাপারে এখন আর কোনও এক্তিয়ার নেই মামলাকারীদের৷


আজ চাকুরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা নয়াদিল্লি থেকে টেলিফোনে হিন্দুস্থান সমাচার-কে জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিলাম৷ কিন্তু, শীতকালীন অবসর এবং বিচারপতির ছুটিতে থাকায় ওই আবেদনের শুনানি পিছিয়েছে৷ তিনি বলেন, আজ বিচারপতি ইউ ইউ ললিত এবং বিনিত শরণের ডিভিশন বেঞ্চে ওই আবেদন গ্রহণের উপর আংশিক শুনানি হয়েছে৷ আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top