News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববিদ্যালয়গুলি শুধুই ইট আর মর্টার বানানোর জায়গা নয় : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Image

বিশ্ববিদ্যালয়গুলি শুধুই ইট আর মর্টার বানানোর জায়গা নয় : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.) : ‘‘বিশ্ববিদ্যালয়গুলি শুধুই ইট আর মর্টার বানানোর জায়গা নয়।’’ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ, আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা নিয়ে এভাবেই কটাক্ষ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে।

শনিবার মহারাষ্ট্রের নাগপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসাবে ভাষণ দিচ্ছিলেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। সেখানেই  সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ, আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা নিয়ে সরব হন তিনি | বললেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলি শুধুই ইট আর মর্টার বানানোর জায়গা নয়। বিশ্ববিদ্যালয়গুলি নিছকই কলকারখানার প্রোডাকশান ইউনিটের মতো চলবে, এটাও প্রত্যাশিত নয়। সেগুলি অশান্তি সৃষ্টির কারখানা নয়।’’ বিচারপতি বোবদে এ দিন এও বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে সমাজের কিছু প্রত্যাশা থাকে। কিছু পাওয়ার থাকে। সেটাও বিশ্ববিদ্যালয়গুলির মাথায় রাখা উচিত।’’

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাঁরা পথে নেমে বিক্ষোভে শামিল হয়েছেন। মিছিলে হেঁটেছেন, মিটিং-এ হাজির হয়েছেন। তাঁদের উপর পুলিশ ও বিজেপির ছাত্র সংগঠনের অত্যাচারেরও অভিযোগ উঠেছে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জড়িয়ে পড়াটা উচিত হয়েছে কি না, তা নিয়ে সরকারি মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকার তীব্র সমালোচনাও হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top