News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত অডিও টেপের জের, ইস্তফা দিলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি
Image

বিতর্কিত অডিও টেপের জের, ইস্তফা দিলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি

কিয়েভ, ১৭ জানুয়ারি (হি.স.): পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক| শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক| ৬ মাসেরও কম সময় ইউক্রেনের প্রধানমন্ত্রী ছিলেন ওলেসি হংচারুক| ইস্তফা দেওয়ার কথা ওলেসি নিজেই জানিয়েছেন| সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ওলেসি লিখেছেন, ‘প্রেসিডেন্ট আমার কাছে শালীনতার একটি উদাহরণ| যদিও, প্রেসিডেন্টের প্রতি আমার শ্রদ্ধা ও বিশ্বাস সম্পর্কে যে কোনও ধরনের সন্দেহ দূর করতে, আমি পদত্যাগের চিঠি লিখেছি| সেই চিঠি প্রেসিডেন্টের কাছেও পাঠিয়েছি|’

প্রাক্তন আইনজীবী, টিভি কমেডিয়ান, ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রীর দফতরের ডেপুটি হেড ওলেসি হংচারুক মাত্র ৩৫ বছর বয়সে ইউক্রেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন| ২০১৯ সালের আগস্ট মাসে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ওলেসি| প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় ইউটিউবে আপলোড হয় বিতর্কিত অডিও টেপ| ওই অডিও টেপ-এ শোনা যায় অন্যান্য মন্ত্রী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় বাজেট নিয়ে কথা বলছেন ওলেসি| ওই অডিও টেপ-এ প্রেসিডেন্ট সম্পর্কে বিতর্কিত কথা বলতেও শোনা যায় ওলেসিকে| যদিও, ওই কণ্ঠস্বর ওলেসির কি না, তা এখনও স্পষ্ট নয়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top