News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এডিসি-র আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব গৃহীত বিধানসভায়
Image

ত্রিপুরায় এডিসি-র আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব গৃহীত বিধানসভায়

আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এ আসন সংখ্যা বাড়িয়ে ৫০টি করার প্রস্তাব গৃহীত হয়েছে ত্রিপুরা বিধানসভায়। ট্রেজারি বেঞ্চের সদস্য অরুণচন্দ্র ভৌমিকের জনস্বার্থে আনা প্রস্তাবটি বিধানসভায় আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ত্রিপুরার উপজাতি কল্যাণমন্ত্রী মেবারকুমার জমাতিয়া বলেন, সকল অংশের মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্যই এডিসি-তে আসন বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

উপজাতি কল্যাণমন্ত্রী বলেন, সকল অংশের মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ ত্রিপুরা সরকার আসন সংখ্যা ৫০টি করার চিন্তা করছে৷ এর মধ্যে ৪৪টি আসনে নির্বাচন হবে৷ রাজ্যপাল মনোনীত প্রতিনিধি হবেন ৬ জন৷ তাঁর দাবি, বর্তমানে এডিসি-র আসন সংখ্যা ৩০টি৷ এর মধ্যে নির্বাচিত প্রতিনিধি ২৮ জন৷ রাজ্যপাল মনোনীত সদস্য আছেন ২ জন৷

বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের আনা মূল প্রস্তাবটি হল ’ত্রিপুরা বিধানসভা প্রস্তাব করছে যে, জনস্বার্থে এবং জনপ্রতিনিধিদের সঠিকভাবে দায়িত্ব পালনের সুবিধার্থে টিটিএএডিসি’-র বর্তমান আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক৷ তিনি প্রস্তাবটি উত্থাপন করে আলোচনা করেন৷ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন শাসকদলের বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, বিরোধী দলের বিধায়ক প্রভাত চৌধুরী৷

আলোচনায় অংশ নিয়ে উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, ১৯৮২ সালে এডিসি গঠিত হয় এবং সপ্তম তফশিলের অন্তর্ভুক্ত হয়৷ ১৯৮৫ সালে এডিসি ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্ত হয়৷ তাঁর কথায়, এডিসি গঠিত হওয়ার পর গত প্রায় ৩৫ বছরে এডিসি-র আসন সংখ্যা একই রয়ে গেছে৷ বর্তমান সরকারের ২২ মাসে এডিসি এলাকার মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এডিসি-কে অধিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে এডিসি-র আসন সংখ্যা বাড়ানোর চিন্তা করছে বর্তমান সরকার৷ তিনি বলেন, রাজ্যের ৬৭.১৮ শতাংশ এলাকা এডিসিভুক্ত৷ রাজ্যের ২৩টি ব্লক এডিসি এলাকায় রয়েছে৷ তিনি বলেন, ইতিমধ্যেই ৪২টি দফতর পরিচালনার দায়িত্ব এডিসিকে দেওয়া হয়েছে৷ মানুষই বিচার করছেন কোন সরকার এডিসি এলাকার উন্নয়নে কাজ করছে৷ আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top