News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বিএসএফের অভিযানে ১৮,৫৪,৮৫০ টাকার ইয়াবা, গাঁজা ও গরু উদ্ধার
Image

ত্রিপুরায় বিএসএফের অভিযানে ১৮,৫৪,৮৫০ টাকার ইয়াবা, গাঁজা ও গরু উদ্ধার

আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ত্রিপুরায় ফের সাফল্য পেয়েছে বিএসএফ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে ২,৬৭৯টি ইয়াবা ট্যাবলেট, ১৫.৭ কেজি গাঁজা এবং দশটি গরু উদ্ধার করে এই সাফল্য পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী৷ উদ্ধারকৃত নেশা সামগ্রী ও গরুগুলির মোট বাজার মূল্য ১৮ লক্ষ ৫৪ হাজার ৮৫০ টাকা৷

বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারে জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভর্মা জানিয়েছেন, সিপাহিজলার অধীন কলমচৌড়া থানাধীন বক্সনগর বিওপি এলাকায় বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন৷ তখন বিএসএফ জওয়ানরা ওই পাচারকারীদের দাঁড়াতে নির্দেশ দেন৷ কিন্তু পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ অরুণ ভর্মা জানিয়েছেন, এলাকায় তল্লাশি চালিয়ে বিএসএফ জওয়ানরা ১,৮৮৯টি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন৷ এগুলোর বাজারমূল্য ৯ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা৷

অরুণ কুমার ভর্মা আরও জানান, পিআরবাড়ি থানাধীন রাধানগর বিওপি এলাকায় বিএসএফ জওয়ানরা গোপন সূত্রের খবরের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এক স্থানে ওত পেতে বসে থাকেন৷ পাচারকারীরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়৷ তবে, পালিয়ে যাওয়ার সময় তারা ইয়াবা ট্যাবলেট ফেলে গেছে৷ তিনি জানান, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৭৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন৷ এগুলোর বাজারমূল্য ৩ লক্ষ ৯৫ হাজার টাকা৷

এদিকে, অন্য আরেকটি ঘটনায় বিলোনিয়া থানাধীন সীমান্ত এলাকায় একটি ব্যাগ উদ্ধার করেছে বিএসএফ৷ সীমান্ত রক্ষী বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিকের কথায়, ওই ব্যাগে ১ লক্ষ ৩৩ হাজার ৪৫০ টাকার ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷ তিনি জানান, সমস্ত নেশাদ্রব্য সংশ্লিষ্ট এলাকার থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ১০ গবাদি পশু উদ্ধার করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ গরুগুলির বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৮১ হাজার ৯০০ টাকা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top