News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের শুরুতেই সাফল্য ইসরো-র, সফল উৎক্ষেপণ জিস্যাট-৩০ স্যাটেলাইটের
Image

বছরের শুরুতেই সাফল্য ইসরো-র, সফল উৎক্ষেপণ জিস্যাট-৩০ স্যাটেলাইটের

বেঙ্গালুরু, ১৭ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতেই ফের সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| সফলভাবে উৎক্ষেপণ হল ভারতের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০| ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাত ২.৩৫ মিনিট নাগাদ দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ লঞ্চ ভেইকেলের (ভিএ-২৫১) সাহায্যে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় জিস্যাট-৩০ উপগ্রহকে| এই মিশনের সময়কাল ১৫ বছর| প্রসঙ্গত, ফ্রেঞ্চ গিনি থেকে এর আগে ২০টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো|

জিস্যাট-৩০ আসলে জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নতমানের কমিউনিকেশন স্যাটেলাইট| ৩৩৫৭ কিলোগ্রাম ওজনের জিস্যাট-৩০ উপগ্রহটি যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনবে| জিস্যাট-৩০ উপগ্রহের সফল উৎক্ষেপণের ফলে ভবিষ্যতে ভারতে টেলি যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার এবং ডিটিএইচ পরিষেবা আরও উন্নত হবে বলে দাবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top