News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে স্ত্রী ও স্বামীকে গলা কেটে নৃশংস খুন, তদন্তে পুলিশ
Image

বিহারে স্ত্রী ও স্বামীকে গলা কেটে নৃশংস খুন, তদন্তে পুলিশ

পাটনা, ৭ জানুয়ারি (হি.স.): বিহারের পূর্ব চম্পারণ জেলায় স্বামী-স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| পূর্ব চম্পারণ জেলার সুগৌলী থানার অন্তর্গত ছপরা বহাসের লালা টোলা গ্রামের ঘটনা| সোমবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে গলা কেটে খুন করেছে| নৃশংস এই হত্যাকাণ্ড প্রকাশ্যে আসে মঙ্গলবার সকালে| মৃতদের নাম হল-পেশায় শ্রমিক তবরেজ আলম (২১) এবং বেগম হসৱুন নিশা (২০)|

পুলিশ সূত্রের খবর, লালা টোলা গ্রামে অবস্থিত দো-তলা বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন তবরেজ ও নিশা| পরিবারে তিন ভাই এবং তিন বোন| প্রতিদিনের মতো সোমবার রাতেও বাড়িতে ঘুমিয়েছিলেন তবরেজ এবং তাঁর স্ত্রী নিশা| রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর গলা কেটে খুন করার পর চম্পট দেয় দুষ্কৃতীরা| মঙ্গলবার সকালে তবরেজের মা বহু ডাকাডাকি করেও ছেলে-বৌমার কোনও সাড়াশব্দ পাননি| পরে ঘর থেকে উদ্ধার হয় গলা কাটা জোড়া মৃতদেহ| পরিবার সূত্রের খবর, বছর খানেক আগেই তবরেজ ও নিশার বিয়ে হয়েছিল| নিশা সাত মাসের গর্ভবতী ছিলেন| মামলা রুজু করে নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top