News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে চারশোর বেশি অনুপ্রবেশ বাংলাদেশে, দাবি বিজিবি-র
Image

ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে চারশোর বেশি অনুপ্রবেশ বাংলাদেশে, দাবি বিজিবি-র

ঢাকা, ২ জানুয়ারি (হি.স.) : গত দু মাসে ভারত থেকে ৪৪৫ জন অনুপ্রবেশ করেছে। গত এক বছরে এর সংখ্যা প্রায় এক হাজার। আমরা নিশ্চিত হয়েছি, তারা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম এই অনুপ্রবেশের সংখ্যা জানালেন। ঢাকায় সাংবাদিক সম্মেলনে বিজিবি ডিজি জানান, যেসব বাংলাদেশি ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করছে তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে পাড়ি দিয়েছেন বা পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইন জারির পর পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাদের কেউ কেউ ধরা পড়েন।

ভারতে ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জানিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি কোনও নরম মনোভাব দেখানো হবে না। নাগরিকত্ব সংশোধনী আইন জারি করে বলা হয়েছে, প্রতিবেশী মুসলিম বহুল দেশগুলির অ-মুসলিমদের ভারতের নাগরিক হতে চাইলে তারা সুযোগ পাবেন। এই আইনটি জারি ঘিরে ভারতের বিতর্ক চরমে। তারই মাঝে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে আসতে থাকেন বলে জানা গিয়েছিল। বর্ডার গার্ড বাংলাদেশের ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের মন্তব্যে পরিষ্কার হয়েছে সেই তথ্য।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top