News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ বিরোধী প্রস্তাব নেওয়ার কোনও অধিকার নেই কেরল বিধানসভার, দাবি রবিশঙ্করের
Image

সিএএ বিরোধী প্রস্তাব নেওয়ার কোনও অধিকার নেই কেরল বিধানসভার, দাবি রবিশঙ্করের

তিরুবনন্তপুরম(কেরল), ৩১ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের প্রস্তাব কেরল বিধানসভায় পাশ করিয়েছে পিন্নারাই বিজয়ন সরকার। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সরকার ও বিরোধী উভয়পক্ষ। কেরল সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দায় মুখর হয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। 


কেরল বিধানসভার প্রস্তাব পাশের ঘটনাকে নস্যাৎ করে দিয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, কোনও রাজ্যের বিধানসভার এমন কাজ করার সাংবিধানিক এক্তিয়ার নেই। সংবিধানে তালিকা করে দিয়ে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে। সেই মত নাগরিকত্ব এবং সেই সংক্রান্ত কার্যক্রম কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। নাগরিকত্ব নিয়ে কেবল মাত্র দেশ সংসদ আইন বানাতে পারে। রাজ্য বিধানসভাকে এমন অধিকার দেওয়া হয়নি। কেরল বিধানসভার জন্যও একই কথা প্রযোজ্য। সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে আইন তৈরির ক্ষেত্রে কোনও বিষয়ে সংসদের এক্তিয়ারে পড়ে আর কোনটা রাজ্য বিধানসভার। কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নের আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। 


উল্লেখ করা যেতে পারে সংসদের উভয়কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী বিল। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আসা অমুসলমান সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা আইনে বলা হয়েছে। এই আইনের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির মতো দলগুলি। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top