News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেক স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যেক স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ রাজ্যের গ্রামীণ অর্থনীতির বিকাশে মৌমাছি পালন-মৃৎশিল্প-চর্মশিল্পের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ রাজ্যে এই শিল্পগুলির বিকাশের সম্ভাবনাও রয়েছে৷ তাছাড়া, গ্রামীণ এলাকার মানুষ এই সমস্ত শিল্পের সাথেও যুক্ত৷ তাঁদের কাছে ওই শিল্প জীবিকা নির্বাহেরও একটা অন্যতম মাধ্যম৷ তাই রাজ্যে এ-সমস্ত শিল্পের বিকাশে সরকার উদ্যোগ নিয়েছে৷

সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হল-এ ভারত সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পমন্ত্রকের অধীন খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের উদ্যোগে আয়োজিত মৌমাছি পালনের বাক্স, চর্মশিল্পীদের শিল্পসামগ্রী এবং মৃৎশিল্পীদের ইলেকট্রিক পটার হুইল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রসঙ্গত, অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জন মৌমাছি পালক, ১০০ জন চর্মশিল্পী এবং ১০০ জন মৃৎশিল্পীর মধ্যে মৌমাছি পালনের বাক্স, সহায়ক শিল্পসামগ্রী এবং ইলেকট্রিক পটার হুইল দেওয়া হয়েছে৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে একসময় অবহেলা করা হত৷ কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় আসীন হওয়ার পর এই অঞ্চলের রাজ্যগুলিকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছেন৷ তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় রোধ বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকমের সেমিনারের আয়োজন করা হয়৷ কিন্তু প্রকৃতিরই অংশ মৌমাছি প্রাকৃতিক ভারসাম্য যেমন বজায় রাখে তেমনি রোজগারের সুযোগও সৃষ্টি করে৷ তাই আমাদের দায়িত্ব এই প্রজাতিকে রক্ষা করা৷ মৌমাছিকে জীবিত রেখে রোজগারের প্রক্রিয়াগত কৌশল শিখতে হবে৷ এর জন্য ত্রিপুরায় প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে খাদি গ্রামোদ্যোগ পর্ষদ৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে স্বরোজগারীর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারীও তৈরি হচ্ছে৷ ব্যাংকও ঋণ প্রদান করছে৷ ভারত সরকারের ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পমন্ত্রকের মাধ্যমে ভরতুকিতে বিভিন্ন প্রকল্প রাজ্যে লাগু হচ্ছে৷ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত মৃৎশিল্প, মৌমাছি প্রতিপালন এবং সংরক্ষণ-সহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিদের নিজের আশপাশের ব্যক্তিদেরও প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগী হতে আহ্বান জানান৷ একই সাথে তিনি ক্লাস্টার পদ্ধতি অনুসরণ করে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, ত্রিপুরাকে স্বনির্ভর এবং নতুন দিশায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার৷ এই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা বলেন, ত্রিপুরার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে অধিক পরিমাণে রোজগার সৃষ্টি করা যায়৷

তিনি বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর স্বপ্ণ ছিল দেশের সমস্ত গ্রামের উন্নয়ন৷ গ্রামের উন্নয়নের মধ্যেই নিহিত রয়েছে দেশের উন্নয়ন৷ বর্তমানে দেশের প্রধানমন্ত্রী সেই স্বপ্ণ বাস্তবায়ণে কাজ করছেন৷ তিনি বলেন, মৌমাছি প্রতিপালনের সাথে যুক্তরা রোজগার বৃদ্ধির পাশাপাশি দেশের পরিবেশ রক্ষার্থেও বড় ভূমিকা নিতে পারেন৷ সারা দেশে এখন পর্যন্ত এর জন্য ১ লক্ষ ৩৫ হাজার মৌমাছি বাক্স বিলি করা হয়েছে৷ মৌমাছি পালনের বিভিন্ন সুফলগুলি তিনি তার ভাষণে তুলে ধরেন৷ মৃৎশিল্পের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, গত বছর দেশে ১৩ হাজার ইলেকট্রিক পটার হুইল দেওয়া হয়েছে৷ এর ফলে প্রায় ৬৫ হাজার লোকের রোজগারের ব্যবস্থা হয়েছে৷ এই বছর ৩০ হাজার ইলেকট্রিক পটার হুইল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷


অনুষ্ঠানে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন, বিকল্প অর্থনীতির মাধ্যমে রোজগার সৃষ্টি করার ওপর বর্তমান রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে৷ তার জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার৷ আরও রোজগার সৃষ্টি করার ক্ষেত্রে রাজ্যের খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ উদ্যোগ নিচ্ছে৷ রাজ্যের উৎপাদিত মধু, আদা, হলুদ, গুলমরিচকে বাজারজাতকরণের ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার৷ এদিন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী মৌমাছি পালক, মৃৎশিল্পী এবং চর্মশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top