News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুর বোমা বিস্ফোরণ মামলা : ৪ জন দোষীই মৃত্যুদণ্ডে দণ্ডিত
Image

জয়পুর বোমা বিস্ফোরণ মামলা : ৪ জন দোষীই মৃত্যুদণ্ডে দণ্ডিত

জয়পুর, ২০ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের রাজধানী জয়পুরে ধারাবাহিক বোমা বিস্ফোরণ (২০০৮) মামলায় দোষী সাব্যস্ত ৪ জনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করল জয়পুরের বিশেষ আদালত| গত ১৮ ডিসেম্বর, বুধবার বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৪ জনকে দোষী সাব্যস্ত করেছিল জয়পুরের বিশেষ আদালত| বেকসুর খালাস করা হয়েছিল একজন অভিযুক্তকে| গত বুধবার দোষীসাব্যস্ত করা হয়েছিল-মহম্মদ সইফ, মহম্মদ সারভার আজমি, সইফুর রহমান এবং সলমনকে| বেকসুর খালাস করা হয়েছিল শাহবাজ হোসেনকে| শুক্রবার জয়পুর বোমা বিস্ফোরণ মামলায় মহম্মদ সইফ, মহম্মদ সারভার আজমি, সইফুর রহমান এবং সলমনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে জয়পুরের বিশেষ আদালত|

উল্লেখ্য, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন-সহ বিভিন্ন ধারায় ৪ জন অভিযুক্তকে বুধবার দোষীসাব্যস্ত করেছিল জয়পুরের বিশেষ আদালত| ১১ বছর আগে ২০০৮ সালের ১৩ মে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোলাপি শহর জয়পুর| বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৭১ জন, জখম ও আহতের সংখ্যা ছিল ১৮৩| ধারাবাহিক বিস্ফোরণের তদন্তে নেমে শাহবাজ হোসেন (বিস্ফোরণ সম্পর্কে ই-মেল পাঠিয়েছিল), মহম্মদ সইফ, মহম্মদ সারভার আজমি (মানক চক এবং হনুমান মন্দিরে বোমা রেখেছিল সইফ ও সারওয়ার), সইফুর রহমান এবং সলমনকে গ্রেফতার করা হয়েছিল| দীর্ঘ ১১ বছর ধরে ১২৯৩ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে গত বুধবার ৪ জনকে দোষী সাব্যস্ত করেছিল জয়পুরের বিশেষ আদালত|

উল্লেখ্য, ২০০৮ সালের ১৩ মে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল গোলাপি শহর জয়পুর| মাত্র ১৫ মিনিটের ব্যবধানে জয়পুরের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়| বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৭১ জন, জখম ও আহতের সংখ্যা ছিল ১৮৩|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top