News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বুথ, মন্ডল ও জেলা কমিটির সদস্য বাছাই করতে সাংগঠনিক বৈঠক
Image

বিজেপির বুথ, মন্ডল ও জেলা কমিটির সদস্য বাছাই করতে সাংগঠনিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ দলীয় বিভিন্ন কমিটির সদস্য বাছাইয়ে আজ বিজেপি বৈঠক করেছে৷ ওই বৈঠকে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং দলের পূবর্োত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা অজয় জাম্বোয়াল উপস্থিত ছিলেন৷


এ-বিষয়ে বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি বলেন, দলের বুথ, মন্ডল এবং জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন৷ কিন্তু ওই কমিটিগুলিতে সদস্যদের বাছাই করা হয়নি এখনও৷ তাঁর কথায়, মন্ত্রিসভার সদস্য, বিধায়কগণ এবং বুথ, মন্ডল ও জেলা সভাপতিদের ওই বৈঠকে ডাকা হয়েছে৷ তাঁদের সাথে আলোচনার মাধ্যমেই কমিটির সদস্যদের বাছাই করা হবে৷


বিপ্লব দেবের বক্তব্য, সংগঠন আরও শক্তিশালী করার জন্য তৃণমূল স্তর পর্যন্ত দায়িত্ব সঠিক ব্যক্তির হাতে তুলে দিতে হবে৷ তবেই, দলীয় কাজকর্ম মসৃনভাবে চলবে৷ তাঁর দাবি, যোগ্য ব্যক্তিকেই কমিটির সদস্য হিসেবে বাছাই করা হবে৷ এদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৈঠক হয়েছে৷ বৈঠকে সদস্য নির্ণয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন শীর্ষ নেতৃবৃন্দ৷


প্রসঙ্গত, বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচন আপাতত স্থগিত বলে মনে হচ্ছে৷ কারণ, দলের অধিকাংশ নেতৃত্বই বিপ্লব দেবের নেতৃত্বেই আসন্ন এডিসি নির্বাচনে লড়তে চাইছেন৷ তাছাড়া, সিপাহীজলা দক্ষিণের এখন জেলা সভাপতি নির্বাচন বাকি রয়েছে৷ তবে, সূত্রের দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রদেশ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top