News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালায় বাদলের বিরুদ্ধে এজাহার বাতিলের আবেদন খারিজ হাইকোর্টে
Image

পূর্ত ঘোটালায় বাদলের বিরুদ্ধে এজাহার বাতিলের আবেদন খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে এজাহার বাতিলের আবেদন ত্রিপুরা হাইকোর্ট খারিজ করে দিয়েছে৷ তবে, বাদল চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪১৮ এবং ৪২০ ধারা এজাহার থেকে বাতিল করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ৷ এরই সাথে জামিনের আবেদন করার সুযোগ দিয়েছে৷


পূর্ত ঘোটালায় ত্রিপুরায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরীকে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে৷ আদালত বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করেছে৷ দায়রা আদালত এবং উচ্চ আদালতে ইতিমধ্যে বাদল চৌধুরী জামিনের আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে৷ সম্প্রতি বাদল চৌধুরীর পক্ষে আইনজীবী ত্রিপুরা হাইকোর্টে তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দাঁড়ায় না, এই যুক্তিতে এজাহার বাতিলের আবেদন জানিয়েছিলেন৷


ওই আবেদনের শুনানি সম্পন্ন হওয়ার পর আদালত রায়দান স্থগিত রেখেছিল৷ মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ ওই রিট আবেদনের রায় দিয়েছে৷ আদালত এজাহার বাতিল করার আবেদন খারিজ করে দিয়েছে৷ তবে, বাদল চৌধুরীর বিরুদ্ধে এজাহারে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪১৮ এবং ৪২০ ধারা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷


আদালতের রায়ে অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক সন্তোষ প্রকাশ করেছেন এবং দাবি করেন আদালতের এই রায়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নজির স্থাপন হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top