News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনীর বিলের পক্ষে সওয়াল রাউতের
Image

নাগরিকত্ব সংশোধনীর বিলের পক্ষে সওয়াল রাউতের

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রাক্তন জোট শরিক বিজেপির পাশেই দাঁড়াল শিবসেনা। কংগ্রেস যেখানে বিলটি বিরোধিতায় সরব। সেখানে বিলের পক্ষে সওয়াল সঞ্জয় রাউতের ।

নাগরিকত্ব সংশোধনী বিলটিকে সমর্থন করলেও কয়েকটি ধারা যুক্ত করার দাবি তুলেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। এদিন দিল্লিতে তিনি বলেন, ভারতের প্রতিবেশী দেশেগুলিতে বসবাসকারী শিখ এবং হিন্দুরা একেবারেই ভাল পরিস্থিতিতে নেই। তাদের জন্য নাগরিকত্ব সংশোধনী বিল একান্ত প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। বিগত ছয় মাসে কতজন অনুপ্রবেশকারীকে ভারত ছাড়া করা হয়েছ, তার হিসাব দিতে হবে।’ নাগরিকত্ব সংশোধনী বিল থেকে বিজেপি কি নিজের জন্য ভোটব্যাঙ্ক তৈরি করতে চাইছে, সেই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলমানদের নাগরিকত্ব দিলেও আগামী ২৫ বছরের জন্য তাদের ভোটাধিকার থাকা উচিত নয়।

কাশ্মীরী পন্ডিতদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা হলে হিন্দু পন্ডিতেরা এখনও ক্যাম্পে বসবাস করছে। তাদের নিজভূমে ফেরানো উচিত।
উল্লেখ করা যেতে পারে সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৯৩। বিপক্ষে ৮২। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top