News Flash

  • Home
  • Uncategorized
  • রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু হাসপাতালে
Image

রক্তাক্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ কাজ থেকে বাড়ি ফেরা হল না খোকন সরকারের৷ খোকনের বাড়ি রাজধানী আগরতলা শহর এলাকার ইন্দ্রনগরে৷ পেশায় ইলেকট্রিক মিস্ত্রী৷


অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার রাতেও কাজ শেষে বাড়িতে ফিরছিল খোকন৷ কিন্তু বাড়িতে ফেরা হয়নি তার৷ রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে কিছু লোকজন তাকে হাসপাতালে পৌঁছে দেন৷ আশঙ্কা করা হচ্ছে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয় ওই ইলেকট্রিক মিস্ত্রী খোকন সরকার৷ খবর পেয়ে তার পরিবারের লোকজনরা জিবি হাসপাতালে ছুটে আসেন৷


কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পরে খোকন সরকার৷ তার মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেভাবে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top