News Flash

  • Home
  • Uncategorized
  • অবসরের বয়স কমানোর এমন কোনও সম্ভবনা নেই, সংসদে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

অবসরের বয়স কমানোর এমন কোনও সম্ভবনা নেই, সংসদে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের অবসরের বয়স কমিয়ে ৬০ থেকে ৫৮ বছর করার এমন কোনও সম্ভবনা নেই বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এর আগে কর্মচারিদের অবসরের বয়স কমানো হতে পারে বলে কেন্দ্রের এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার বুধবার সংসদে সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে অবসরের বয়স এখনই কমানো হচ্ছে না।

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একটি প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘এখনই অবসরের বয়স কমানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৬০ থেকে কমিয়ে ৫৮ করার কোনও সম্ভাবনা এখনই নেই।’ তিনি আরও জানান, অল ইন্ডিয়া সার্ভিস আইন অনুযায়ী, যে কোনও ব্যক্তিকে নির্ধারিত সময়ের আগে অবসর নিতে হতেই পারে। সরকারের সেই অধিকার রয়েছে। দক্ষতার অভাব বা কাজে অক্ষমতার জন্য জনস্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন মন্ত্রী। এই ধরনের নোটিশ দেওয়া হলেও সেক্ষেত্রে পর্যাপ্ত টাকা দেওয়া হয়।

তবে এই ধরনের সিদ্ধান্ত শুধু তাদের ক্ষেত্রেই নেওয়া হতে পারে যারা এ বা বি গ্রুপে রয়েছে। অন্য ক্ষেত্রে ৫৫ বছরের উর্দ্ধে চলে গেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এক শীর্ষ আমলার মতে, অবসরের মেয়াদ বাড়ানো বা কমানো নিয়ে এই তর্ক নিরন্তর। সরকারের মধ্যে একটা যুক্তি রয়েছে ৬০ বছর বয়স এখন কিছুই নয়। বরং অবসরের মেয়াদ বাড়িয়ে ৬২ করা যেতে পারে। সেক্ষেত্রে ওই কর্মচারির অভিজ্ঞতা সরকারের দফতরকেই সমৃদ্ধ করবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top