News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে মারধর, অ্যাসিড ছোঁড়ার অপরাধে দোষী সাব্যস্ত প্রতিবেশিনী
Image

মহিলাকে মারধর, অ্যাসিড ছোঁড়ার অপরাধে দোষী সাব্যস্ত প্রতিবেশিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ প্রতিবেশী মহিলাকে মারধর এবং অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় আদালত অপর এক মহিলাকে দোষী সাব্যস্ত করেছে আজ৷ আগামীকাল তার সাজা শোনানো হবে৷


২০১৭ সালের ২৫ জুলাই সিধাই থানাধীন ডিএম কলোনি এলাকায় দুই প্রতিবেশিনী রাখি দেব সরকার ও প্রভা সরকার সন্তানদের মধ্যে ঝামেলাকে ঘিরে নিজেরাই ঝামেলায় জড়িয়ে যান৷ ওই সময় তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়৷ এক সময় উত্তেজিত হয়ে প্রভা সরকার রাখি দেব সরকারকে প্রচণ্ড মারধর করেন এবং অ্যাসিড ছুঁড়ে মারেন৷ এতে রাখি দেব সরকার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন৷


এদিকে, ওই ঘটনায় সিধাই থানার পুলিশ প্রভা সরকারকে গ্রেফতার করে৷ অবশেষে পশ্চিম জেলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস ওই ঘটনায় প্রভা সরকারকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন৷ সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, পুলিশের তদন্ত রিপোর্ট এবং দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর ওই মামলায় আজ আদালত রায় দিয়েছে৷

তিনি জানান, রাখি দেব সরকারকে মারধর ও অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় আদালত প্রভা সরকারকে দোষী সাব্যস্ত করে আগামীকাল তার সাজা ঘোষণা করা হবে বলে রায়ে বলা হয়েছে৷ আইনজীবীদের মতে, ওই মামলায় প্রভা সরকারের দশ বছর পর্যন্ত কারাবাস হতে পারে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top