News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে লোকসভায় হইচই করছেন বিজেপি সাংসদরা, স্পিকারকে চিঠিতে তৃণমূল
Image

উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে লোকসভায় হইচই করছেন বিজেপি সাংসদরা, স্পিকারকে চিঠিতে তৃণমূল

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে লোকসভায় হইচই করছেন বিজেপি সাংসদরা | পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি লিখে এমটাই জানালেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংসদের বাইরে একথা জানিয়েছেন সুদীপ নিজেই |

সল্টলেকে চলতে থাকা পার্শ্বশিক্ষকদের অনশন ইস্যু নিয়ে শুক্রবারও উত্তপ্ত হল সংসদ। রেবতী রাউতের মৃত্যু এবং অনশনরতদের বেশ কয়েক জনের অসুস্থ হয়ে পড়ার কথা লোকসভায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যা নিয়ে তীব্র বিরোধিতা শুরু হল তৃণমূলের তরফ থেকে। পরে লোকসভা থেকে বেরিয়েও বাবুল-লকেটদের তীব্র আক্রমণ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ এ দিন স্পিকারকে চিঠি লিখেছেন। এদিন তিনি জানান, বাংলা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত কয়েক জন সাংসদ রোজ উদ্দেশ্য প্রণোদিত ভাবে পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে লোকসভায় হইচই করছেন, লোকসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন এবং এটা কিছুতেই তৃণমূল মেনে নেবে না | যা তিনি লোকসভার স্পিকারকে চিঠি লিখেও জানিয়েছেন বলে শুক্রবার সংসদের বাইরে একথা জানিয়েছেন সুদীপ নিজেই | তাঁর দাবি, অনশনে কারও মৃত্যু হয়নি, বিজেপি সাংসদরা সংসদে মিথ্যা বলছেন— এই অভিযোগও এ দিন তুলেছেন সুদীপ।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অবশ্য পাল্টা আক্রমণ করেছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা চলছে, তাতে শুধু প্রতিদিন সে সব বিষয় নিয়ে সংসদে বলা যথেষ্ট নয়, সম্ভব হলে দিনে দু’বার করে বলা দরকার।’’ পার্শ্বশিক্ষকদের অনশনের বিষয়টি লোকসভায় উত্থাপন করায় তৃণমূল যে ভাবে বাধা দিয়েছে, তারও নিন্দা করেছেন বাবুল। তিনি বলেন, ‘‘সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার অনেক দিনের আলাপ। তাই বেশি কিছু বলছি না। শুধু বলছি, পার্শ্বশিক্ষকদের অনশন নিয়ে তৃণমূল কতটা অস্বস্তির মধ্যে রয়েছে, লোকসভায় আমাদের বাধা দিয়ে তৃণমূল সাংসদরা নিজেরাই তা প্রমাণ করে দিয়েছেন।’’ এবিষয়ে সরব হন লকেটও |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top