News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিকে স্টেট অথবা টেরটোরিয়াল কাউন্সিলে উন্নীত করার দাবী কংগ্রেসের
Image

এডিসিকে স্টেট অথবা টেরটোরিয়াল কাউন্সিলে উন্নীত করার দাবী কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ এডিসির অধিক ক্ষমতায়নের প্রশ্ণে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল অথবা স্বশাসিত স্টেট কাউন্সিলে উন্নীত করার দাবি তুলেছে কংগ্রেস৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি তুলে পিসিসি কনভেনর সুবল ভৌমিক জানিয়েছেন, এই মর্মে সংসদের সংবিধান কমিটির সদস্য রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার কাছে মেমোরেন্ডাম পাঠানো হয়েছে৷


এদিন তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে এডিসি-র অধিক ক্ষমতায়ন খুব প্রয়োজন৷ তাই এডিসিকে টেরিটরিয়াল কাউন্সিল অথবা স্বশাসিত স্টেট কাউন্সিলে উন্নীত করা হোক৷ তিনি বলেন, সংবিধানের ষষ্ঠ তফশিলের ধারা ৩-এ-র অধীন এডিসি-কে আনা হলে অধিক ক্ষমতা ভোগ করা সম্ভব হবে৷
তাঁর মতে, এডিসি-কে সরাসরি অর্থ প্রদান খুবই জরুরি৷ সেই মোতাবেক সংবিধানের সংশোধনও প্রয়োজন৷ এদিন তিনি এডিসি-তে নির্বাচিত এবং মনোনীত সদস্য সংখ্যা দ্বিগুণ করার দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, বর্তমানে এডিসিতে ২৮ জন নির্বাচিত এবং দুজন মনোনীত সদস্য রয়েছেন৷ তাঁর দাবি, এডিসিতে ৫৬ জন নির্বাচিত এবং ৪ জন মনোনীত সদস্য থাকতে হবে৷


এদিকে, সংবিধানের অষ্টম তফশিলে ককবরকের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, নাগরিকত্ব সংশোধনী বিলের তিনি বিরোধিতা করেছেন৷ সুবলবাবু এডিসি নির্বাচন ভারতের নির্বাচন কমিশনের পরিচালনায় হোক, সেই দাবি তুলেছেন৷ সাথে তিনি অর্থনৈতিক উন্নতির প্রশ্ণে সংবিধানের ধারা ২৭৫ এবং ২৮০ কার্যকরের দাবি জানিয়েছেন৷


তিনি জানান, সাংসদ আনন্দ শর্মাকে পাঠানো মেমোরেন্ডামে ওই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে৷ সাথে ওই সমস্ত দাবি কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top