News Flash

  • Home
  • Uncategorized
  • সাত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ, প্রথম টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা
Image

সাত উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ, প্রথম টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা

ইন্দোর, ১৬ নভেম্বর (হি.স.) : বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ভারতের জয় এখন শুধু সময়ের অপেক্ষা৷ প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় অব্যাবত মোমিনুল হকদের৷ ভারতের থেকে ৩৮৩ রানে পিছিয়ে থেকে শনিবার দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ শুরুতেই দুই ওপেনারকে হারায়৷ ‘কিং পেয়ার অব সিক্স’ করে দুই ওপেনারই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান৷ দুই ওপেনারের স্টাম্প ছিটকে দেন ভারতীয় পেসাররা৷ ইডেনে গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে থাকলেও বিরাটদের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ মোটেই উপযুক্ত নয়, ইন্দোরে প্রথম টেস্টেই তার আঁচ পাওয়া গেল৷ মাত্র তিন দিনেই ইন্দোর টেস্টের ফয়সালা হতে চেলেছে৷ বিরাটদের বিরুদ্ধে বেঙ্গল টাইগারদের ইনিংসে হার বাঁচানোর কঠিন লড়াই চালাচ্ছেন মুশফিকুর রহিম৷

এদিন সকালে অবশ্য আর ব্যাট করতে নামেনি ভারত৷ শুক্রবারের ছ’ উইকেটে ৪৯৩ রানের স্কোরেই প্রথম ইনিংসে ডিক্লেয়ার্ড দেয় টিম ইন্ডিয়া। ৩৪৩ রানের লিড নিয়ে এদিন সকালে বাইশ গজের কন্ডিশন কাজে লাগিয়ে নতুন বলে আক্রমণ শুরু করেন ভারতীয় পেসাররা ইশান্ত ও উমেশ দু’জনেই শুরুতে গতি, সুইং, বাউন্সে বাংলাদেশ ব্যাটসম্যানদের সমস্যায় ফেললেন। তারপর শামির সুইং ও গতিতে বাংলাদেশের মিডল-অর্ডারে ধস নামে৷

লাঞ্চের পর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ লড়াইয়ের চেষ্টা করলেও পঞ্চম উইকেটে মাত্র ২৮ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ৷ তিনিও শামির শিকার৷ ব্যক্তিগত ১৫ রানে শামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল্লাহ৷ ৭২ রানে পাঁচ উইকেট হারিয়ে থাকে বেঙ্গল টাইগাররা৷ তবে এখান থেকে লিটল দাসকে সঙ্গে নিয়ে মরিয়া লড়াই করেন রহিম৷ ষষ্ঠ উইকেট দু’জনে ৬৮ রান যোগ করার পর ব্যক্তিগত ৩৫ রানে লিটলকে ‘কট অ্যান্ড বোল্ড’ করে প্যাভিলিয়নের রাস্তা দেখান রবিচন্দ্রন অশ্বিন৷

নিয়মিত উইকেট হারালেও একা লড়াই জারি রাখেন রহিম৷ ভারতীয়য় বোলারদের বিরুদ্ধে এক বুক চিতিয়ে লড়াই করে এদিন টেস্টে তাঁর কুড়ি নম্বর হাফ-সেঞ্চুরিটি করেন রহিম৷ সপ্তম উইকেটে মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে ৫৬ রান যোগ করে চা-বিরতিতে যান বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান৷  চা-বিরতি পর সাত উইকেটে হারিয়ে ২০৮ রান তুলেছে বাংলাদেশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top