News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধী ও কংগ্রেসকে দেশ এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী
Image

রাহুল গান্ধী ও কংগ্রেসকে দেশ এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হতেই রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর সাফ কথা, রাফাল ক্রয়ে দুর্নীতির অভিযোগ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে৷ তাই, রাহুল গান্ধী এবং কংগ্রেসের সমগ্র দেশবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাওয়া উচিত৷


আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রাফাল মামলা সংক্রান্ত রায়ে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে৷ এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা রাফাল ইস্যুতে মিথ্যা তথ্য তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিলেন৷ তা অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক বলে তিনি মন্তব্য করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস দেশের একটি প্রাচীন দল হয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যাই দুর্নীতিবাজের অভিযোগে বিঁধেছে৷ এতে শুধু প্রধানমন্ত্রী পদকে নয়, গোটা ভারতবর্ষের বদনাম করেছে কংগ্রেস৷


তাঁর কথায়, ইউপিএ জামানায় দুর্নীতির জঞ্জাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পাঁচ বছরের শাসনে পরিষ্কার করেছেন৷ তিনি ওই পাঁচ বছরে দুর্নীতিমুক্ত ভারত উপহার দিয়েছেন৷ অথচ, শুধুমাত্র দলের স্বার্থসিদ্ধির জন্য রাহুল গান্ধী রাফাল ইস্যুতে মিথ্যার আশ্রয় নিয়েছেন৷ কিন্তু আজ সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে সমস্ত আবেদন খারিজ করে দেওয়ায় প্রমাণিত হয়েছে, রাহুল গান্ধী এবং কংগ্রেসের সমস্ত অভিযোগ ভিত্তিহীন ছিল, তোপ দাগেন তিনি৷


রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবের কথায়, কংগ্রেস ও বিরোধীদের অভিযোগ মানুষ বিশ্বাস করেননি৷ তাই লোকসভা নির্বাচনে বিজেপিকে ৩০৩টি আসনে জয়ী করে নরেন্দ্র মোদীকে আবারও দেশের চৌকিদারের দায়িত্ব দিয়েছেন জনতা জনার্দন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top